advertisement

অরুণাচলে রাষ্ট্রপতি শাসন খারিজ, কংগ্রেস সরকারকে পুর্নবহালের নির্দেশ

Last Updated:

অরুণাচলে রাষ্ট্রপতি শাসন খারিজের নির্দেশ সুপ্রিম কোর্টের। রাষ্ট্রপতি শাসনের আগে কংগ্রেস সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ শীর্ষ আদালতের।

অরুণাচলে রাষ্ট্রপতি শাসন খারিজের নির্দেশ সুপ্রিম কোর্টের। রাষ্ট্রপতি শাসনের আগে কংগ্রেস সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশ, আগামী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কাজ শেষ করতে হবে।
রাজ্যপালের যে রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, তা অসাংবিধানিক বলেই রায় সুপ্রিম কোর্টের। রায়ের পর কংগ্রেসের দাবি, আদালতের এই রায় গণতন্ত্রের জয় প্রতিষ্ঠা হল। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবাম টুকি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক রায় বলে বর্ণনা করেছেন ৷ তিনি বলেছেন, ‘শীর্ষ আদালতে ন্যায়বিচার পেলাম ৷ আদালত দেশ ও তাঁর সংবিধানকে রক্ষা করল ৷ শীঘ্রই দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করব ৷ আইনানুয়ায়ী যা যা করণীয় তা করব ৷’
view comments
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
অরুণাচলে রাষ্ট্রপতি শাসন খারিজ, কংগ্রেস সরকারকে পুর্নবহালের নির্দেশ
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement