advertisement

আর কবে ঘুম ভাঙবে পুলিশের!

Last Updated:

কলকাতা শহরে সুরক্ষিত নয় নারীরা ৷ তা আরও একবার প্রমাণিত ৷ ২০১২-এর পার্কস্ট্রিটের স্মৃতি ফিরিয়ে এল বিধাননগরে ৷

কলকাতা শহরে সুরক্ষিত নয় নারীরা ৷ তা আরও একবার প্রমাণিত ৷ ২০১২-এর পার্কস্ট্রিটের স্মৃতি ফিরিয়ে এল বিধাননগরে ৷
খাস কলকাতায় গাড়ির মধ্যে তুলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ অভিযোগ, রবিবার বিধাননগরের সেক্টর ফাইভে চলন্ত গাড়িতে এক তরুণীকে গণধর্ষণ করে চার যুবক ৷ এরপর ওই তরুণীর সমস্ত টাকাপয়সা এবং গয়না কেড়ে নিয়ে নির্জন এলাকায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় ৷ নিগৃহীতা তরুণী উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা ৷ পেশায় পানশালার গায়িকা ওই তরুণী বাগুইআঁটিতে একটি মেসে থাকেন ৷
advertisement
রবিবার রাতে সল্টলেক সেক্টর ফাইভের রেস্তোরাঁ থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য একটি উবের ক্যাব বুক করেছিলেন তিনি ৷ কিন্তু কোন রাস্তায় যাওয়া হবে, সেই নিয়ে ট্যাক্সি চালকের সঙ্গে বচসায় শুরু হয় ৷ বচসার জেরে রাত পৌনে ১১টা নাগাদ চিংড়িঘাটার কাছে নেমে যান তিনি ৷ সেসময় একটি ক্যাব এসে দাঁড়ায় তাঁর সামনে ৷ গাড়িতে ছিলেন পাঁচ যুবক ৷ তাঁরা ‘লিফট’ দেওয়ার নাম করে ওই তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণ করে ৷
advertisement
advertisement
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পুলিশ পেট্রোলিং সত্ত্বেও কি করে ঘটল এমন ঘটনা প্রশ্ন উঠেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
আর কবে ঘুম ভাঙবে পুলিশের!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement