advertisement

মালিয়ার মতো লোকদের থেকে বাঁচতে ব্যাঙ্কে নতুন নিয়ম !

Last Updated:

বিজয় মালিয়াকে নিয়ে বচসা চলছে ৷

বিজয় মালিয়াকে নিয়ে বচসা চলছে ৷ এবার বিজয় মালিয়ার মতো ঋণখেলাপিদের শায়েস্তা করতে সেবি আনল নতুন নিয়ম ৷ ব্যস, দুম করে আর টাকা লোন নেওয়া আর যাবে না  ৷ ব্যক্তিগত রের্কড খতিয়ে দেখবে সেবি !
বিয়ার ব্যারোন বিজয় মালিয়াকে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরিয়েট ৷ শুক্রবার ইডি বিজয় মালিকা তলব করে জানায়, ১৮ মার্চ মালিয়াকে হাজিরা দিতে হবে ইডির দরবারে ৷
সম্প্রতি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে বিজনেস টাইকুন মালিয়ার বিরুদ্ধে ৷ এই মুহূর্তে ৭৮০০ কোটি টাকা অনাদায়ী ঋণের মামলা চলছে বিজয় মালিয়ার বিরুদ্ধে ৷ মামলা দায়ের করছে ১৭টি ব্যাঙ্ক ৷ বিজয় মালিয়ার দেশত্যাগ আটকাতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন জানায় ব্যাঙ্কগুলি ৷ বুধবার তারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে ৷ এদিন বিজয় মালিয়াকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ নোটিশ পাঠানো হবে মালিয়ার রাজ্যসভার ই-মেল ও মোবাইলে ৷ অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি এদিন জানান, ‘মার্চ ২ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছেন মালিয়া ৷’ তিনি আরও জানান মালিয়া যে ঋণ নিয়েছিল তার থেকে অনেক বেশি মূল্যের সম্পতি মালিয়ার বিদেশে রয়েছে ৷ মালিয়াকে কোর্টে উপস্থিত থাকার হবে এবং তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা আর্জি জানিয়েছে ব্যাঙ্কগুলি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
মালিয়ার মতো লোকদের থেকে বাঁচতে ব্যাঙ্কে নতুন নিয়ম !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement