advertisement

সহজেই ১ কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে এই সংস্থা

Last Updated:

সংস্থার তরফে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে ৷

#নয়াদিল্লি: ভারতে TikTok ব্যান হয়ে যাওয়ার পর দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে শর্ট ভিডিও অ্যাপ Chingari ৷ TikTok ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর প্রত্যেক ঘণ্টায় প্রায় ১ লক্ষ বার ডাউনলোড করা হচ্ছে Chingari অ্যাপ ৷ সঙ্গে প্রতি ঘণ্টায় মিলছে প্রায় ২ লক্ষ ভিউ ৷ অত্যন্ত অল্প সময়ে Chingari অ্যাপের ডাউনলোড সংখ্যা প্রায় ১ কোটির বেশি হয়ে গিয়েছে ৷ এর মধ্যে সংস্থার তরফে প্রথম ডিজিটাল ট্যালেন্ট হান্ট শো লঞ্চ করা হয়েছে ৷ শো-র নাম দেওয়া হয়েছে Chingari স্টার্স: ট্যালেন্টের মহাসংগ্রাম (Chingari Stars: Talent Ka Mahasangram) ৷
১ কোটি টাকা পুরস্কার- এই শো-য়ে যিনি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হবেন তিনি পেয়ে যাবেন ১ কোটি টাকার পুরস্কার ৷ প্রত্যেক রাজ্যের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷ এই শো-তে নাচ, গান, অভিনয়, মিমিক্রি, কমেডি ও ইনোভেশন সেকশনে ভিডিও আপলোড করতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক এখানে অংশগ্রহণ করতে পারবেন ৷ এই অ্যাপের কো-
advertisement
ফাউন্ডার সুমিত ঘোষ জানিয়েছেন, দেশের ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরা তাদের মূল লক্ষ্য ৷
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে ৷ পারফরম্যান্সের উপর নির্ভর করে প্রতিযোগীদের শর্টলিস্ট করা হবে ৷ এর জন্য অ্যাপের মাধ্যমেই লাইভ ভোটিং করা হবে ৷ যিনি জিতবেন তাঁকে Chingari Stars: Talent Ka Mahasangram -এর তরফ থেকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ৷
advertisement
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমে Chingari অ্যাপটি ডাউনলোড করুন এবং নিজের একটি প্রোফাইল তৈরি করুন, নিজের ক্যাটাগরি সিলেক্ট করুন ৷ এরপর নিজের ১৫ থেকে ৬০ সেকেন্ডের যে কোনও ভিডিও আপলোড করুন ৷ ভিডিওটি নিজের বন্ধু বা পরিচিতদের মধ্যে শেয়ার করুন, এক্ষেত্রে তাঁদেরও অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷ বন্ধুদের আপনার ভিডিও-র জন্য ভোট দিতে বলুন ৷
advertisement
ভোটের মাধ্যমে রাজ্যের প্রথম ১০জনকে শর্ট লিস্ট করা হবে ৷ প্রথম ৫ জনকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ ১ জনকে জাতীয় স্তরে সিলেক্ট করা হবে ৷ https://chingari.io/star ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন ৷ ২৫ অগাস্ট থেকে জাতীয় স্তরে জয়ীদের নাম ঘোষণা করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সহজেই ১ কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে এই সংস্থা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement