advertisement

Vistara Anniversary Sale: হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা ! অবিশ্বাস্য কম দামে বিমানের টিকিট ভিস্তারার

Last Updated:

Vistara offers flight tickets from Rs 977: দু’দিন ধরে এই অ্যানিভার্সারি অফার (Vistara 7th Anniversary Offer) চলবে ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ট্রাভেলের ক্ষেত্রেই দারুণ কম দামে পাওয়া যাচ্ছে বিমানের টিকিট ৷

File Photo
File Photo
কলকাতা: ‘সপ্তম অ্যানিভার্সারি অফার’ উপলক্ষ্যে টিকিটের উপর দারুণ সেল শুরু হয়েছে ভিস্তারার ৷ দু’দিন ধরে এই অ্যানিভার্সারি অফার (Vistara 7th Anniversary Offer) চলবে ৷ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই ট্রাভেলের ক্ষেত্রেই দারুণ কম দামে পাওয়া যাচ্ছে বিমানের টিকিট ৷
আজ, শুক্রবার ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এই অফার চলছে ৷ যেখানে ডোমেস্টিক রুটে টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ৯৭৭ টাকা থেকে ৷ ইকনমি ক্লাসে ন্যূনতম ৯৭৭ টাকা, প্রিমিয়াম ইকনমি ২৬৭৭ টাকা এবং মাত্র ৯৭৭৭ টাকায় বিজনেস ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে ৷ ভিস্তারার ওয়েবসাইটে এমনটাই উল্লেখ রয়েছে (Vistara offers flight tickets from Rs 977) ৷ ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত এই অফারে ট্রাভেল করার সুযোগ রয়েছে ৷
advertisement
advertisement
advertisement
ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রেও দারুণ কম দামে টিকিট পাওয়া যাচ্ছে ভিস্তারার ৷ দিল্লি-ঢাকা রুটে ইকনমি ক্লাসের টিকিট শুরু হচ্ছে মাত্র ১৩,৮৮০ টাকা থেকে ৷ মুম্বই-মলদ্বীপ রুটে প্রিমিয়াম ইকনমির ভাড়া ১৯,৭১১ টাকা এবং মুম্বই-সিঙ্গাপুর রুটে বিজনেস ক্লাসের ভাড়া ৪৭,৯৮১ টাকা ৷ বিজনেস ক্লাস টিকিট হিসেবে দাম অনেকটাই কম ৷
করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় এখন বিমান পরিষেবা পুনরায় ধাক্কা খেয়েছে ৷ খুব প্রয়োজন ছাড়া অনেকেই হয়তো চাইবেন না এই মুহূর্তে কোথাও ট্রাভেল করতে ৷ তবে এই অফারে টিকিট কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ট্রাভেল করার সুযোগ থাকছে ৷ তাই আর দেরি না করে আজই কেটে ফেলুন নিজের গন্তব্যের বিমানের টিকিট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara Anniversary Sale: হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা ! অবিশ্বাস্য কম দামে বিমানের টিকিট ভিস্তারার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement