advertisement

Union Budget 2026: নতুন গাড়ি কিনবেন? সুখবর! ২০২৬-’২৭ বাজেটে দাম কমল EV-র, কমেছে মোবাইলের দামও

Last Updated:

২০২৬-’২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দাম কমছে মোবাইল ফোন ও ইলেকট্রিক ভেহিকল বা EV-র ব্যাটারির

News18
News18
নয়া দিল্লি: ২০২৬-’২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দাম কমছে মোবাইল ফোন ও ইলেকট্রিক ভেহিকল বা EV-র ব্যাটারির।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি, আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা ও স্থিতিশীল বর্ধনের প্রয়োজন — এসবই বাজেটের মূল চ্যালেঞ্জ। অর্থ-জীবন বিশ্লেষকরা মনে করেন, বাজেট ২০২৬-২৭ শুধুমাত্র কর-ছাড় বা স্বল্পমেয়াদি সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদি বিকাশ, কর ব্যবস্থা সহজীকরণ ও নীতিগত নিশ্চিততার দিকে জোর দেবে।
২০২৬-’২৭ বাজেটে সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী, জুতো, মাইক্রোওয়েভ ৷ দাম কমবে ক্যানসারের ১৭টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের ৷ ১৭টি ক্যানসারের ওষুধের আমদানি শুল্ক কমল। ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন। আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর।
advertisement
advertisement
আরও সরলীকরণ করা হবে আয়কর কাঠামো ৷ কর ফাঁকির ক্ষেত্রে ১০০% জরিমানার ঘোষণা নির্মলা সীতারমণের ৷ কর ফাঁকিতে শাস্তির বদলে জরিমানা দিলে ছাড়ের প্রস্তাব ৷ ছোট কর ফাঁকিতে জেলের বদলে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই ছাড়া।
লাখপতি দিদি কর্মসূচির সাফল্যের উপর ভর করে সরকার এবার নারীদের ঋণনির্ভর জীবিকা থেকে অন্ট্রেপ্রনার হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে। এই লক্ষ্যে ক্লাস্টার-স্তরের ফেডারেশনের অধীনে কমিউনিটি মালিকানাধীন খুচরো বিপণন কেন্দ্র হিসেবে ‘সেল্ফ-হেল্প এন্টারপ্রেনার মার্ট’ গড়ে তোলা হবে। ৩টি নতুন AIIMS, ৩টি আয়ুর্বেদ ইনস্টিটিউট ও একটি ডিজাইন স্কুলের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
advertisement
পর্যটন খাতে গতি আনতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা অ্যাকাডেমি, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সমন্বয়ের ফাঁক পূরণ করবে।
এছাড়াও ঘোষণাগুলির মধ্যে রয়েছে— ট্যুর গাইডদের আপস্কিলিং, কয়েকটি রাজ্যে ট্রেকিং অভিজ্ঞতা আরও উন্নত করা,টার্টল ট্রেল,বার্ডওয়াচিং ট্রেল। এই ঘোষণাগুলি IRCTC, ixigo-এর মতো OTA সংস্থা এবং হোটেল স্টকগুলির জন্য ইতিবাচক বলে মনে করছেন মধুচন্দনা দে, হেড অব রিসার্চ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026: নতুন গাড়ি কিনবেন? সুখবর! ২০২৬-’২৭ বাজেটে দাম কমল EV-র, কমেছে মোবাইলের দামও
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement