advertisement

Union Budget 2023: বাজেটে রেলের জন্য বিরাট উপহার, বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার

Last Updated:

Union Budget 2023: শেষ বাজেটে রেলের জন্য বাজেট বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি করেছিল সরকার

ভারতীয় রেল। প্রতীকী ছবি
ভারতীয় রেল। প্রতীকী ছবি
নয়া দিল্লি: আসন্ন বাজেটে রেলের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। বাজেটে ভারতীয় রেলের জন্য বরাদ্দ ২৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে রেলের মোট বরাদ্দ ১.৮ লক্ষ কোটি টাকায় যেতে পারে। চলতি আর্থিক বছরে বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা। রেলওয়ের পরিকাঠামো উন্নয়নই সরকারের মূল নজরে রয়েছে। আগামী আর্থিক বছরে রেল মন্ত্রকের মোট মূলধন ব্যয় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ লক্ষ কোটি টাকা হতে অনুমান করা হয়েছে।
রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, “আমাদের ফোকাস বেশ কয়েকটি প্রকল্পের পরিকাঠামো নির্ণয়ে। এর অনেকগুলোই প্রায় শেষের দিকে। অতএব, পরিকাঠামোতে আরও বেশি সময়ের প্রয়োজন।”
advertisement
শেষ বাজেটে রেলের জন্য বাজেট বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি করেছিল সরকার। দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলির জন্য প্রকল্প যেমন মালবাহী করিডোর, দ্রুতগতির ট্রেন এবং ট্রেনের আধুনিকীকরণের জন্য রেল দফতর অর্থ মন্ত্রকের কাছে পর্যাপ্ত তহবিল চেয়েছে। গত বছরের তুলনায় এ বছর ব্যয় বেড়েছে ৭১ শতাংশ।
advertisement
রেলের আয় বৃদ্ধির পরে প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়া কম হতে পারে। আহমেদাবাদ-মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের জন্য বরাদ্দও বাড়বে বলে আশা করা হচ্ছে।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে বলেছিলেন যে কেন্দ্র আধুনিকীকরণে রেকর্ড বিনিয়োগ করছে। আধুনিকীকরণের মধ্যে রয়েছে তেজস হাম সফর, বন্দে ভারত এবং ভিস্তাডোম কোচের পাশাপাশি সমস্ত স্টেশন আধুনিক করা, বিদ্যুতায়ন এবং বেশ কয়েকটি রেল লাইন দ্বিগুণ করার পরিকল্পনা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেটে রেলের জন্য বিরাট উপহার, বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement