advertisement

Union Budget 2023: বাজেটে কর্মচারীদের বিরাট উপহার দিতে পারে মোদি সরকার, বহুগুণ বাড়তে পারে স্যালারি

Last Updated:

Union Budget 2023: বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে পারে

টাকা। প্রতীকী ছবি
টাকা। প্রতীকী ছবি
নয়া দিল্লি: আসন্ন কেন্দ্রীয় বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর সম্ভবত অপেক্ষা করছে। খবর পাওয়া যাচ্ছে বেতনে ফিটমেন্ট ফ্যাক্টরে সংশোধন হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর মাধ্যমে কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে ২৬,০০০ টাকা হবে। এখন বর্তমানে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা।
ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি সাধারণ মান, সরকারি কর্মচারীদের মোট বেতন নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয়। বেসিক স্যালারির সঙ্গে এটিকে গুণ করে নির্ণয় হয়। বর্তমানে সাধারণ ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। এর মানে হল একজন কর্মচারীর মূল বেতন যদি ১৫,৫০০ টাকা হয়, তাহলে তার মোট বেতন হতে পারে ১৫,৫০০×২.৫৭ টাকা অর্থাৎ ৩৯,৮৩৫ টাকা। ষষ্ঠ তম বেতন কমিশন ১.৮৬ পরিমাপে ফিটমেন্ট অনুপাতের সুপারিশ করেছিল।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮ করার দাবি তুলছেন। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ৭ তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি মার্চ মাসে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের  ডিএ বাড়বে বলে আশা করা হচ্ছে।
advertisement
আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের ডিএ বাড়াতে পারে। রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মচারীরাও ১৮ মাসের বকেয়া ডিএ সম্ভবত পেতে পারেন।
advertisement
ডিএ এবং ডিআর বছরে দুবার সংশোধিত হয়। এগুলো কার্যকর হয় ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে। সর্বশেষ বৃদ্ধি হয়েছিল সেপ্টেম্বরে। এর সুবিধা পেয়েছিলেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেটে কর্মচারীদের বিরাট উপহার দিতে পারে মোদি সরকার, বহুগুণ বাড়তে পারে স্যালারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement