advertisement

স্টেট ব্যাঙ্কের পর এবার এই সরকারি ব্যাঙ্ক কমাল লোনের সুদের হার, কমবে EMI

Last Updated:

এই সিদ্ধান্তের জেরে ইউনিয়ন ব্যাঙ্কের সমস্ত লোনের সুদের হার ৭.৪০ শতাংশ থেকে কমিয়ে ৭.২০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ MCLR কমিয়ে দেওয়ার জেরে ইএমআই-ও কম হয়ে যাবে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের পর আরও একটি সরকারি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক তাদের MCLR কমানোর কথা ঘোষণা করেছে ৷ ব্যাঙ্ক তাদের MCLR ০.২০ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে ইউনিয়ন ব্যাঙ্কের সমস্ত লোনের সুদের হার ৭.৪০ শতাংশ থেকে কমিয়ে ৭.২০ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ MCLR কমিয়ে দেওয়ার জেরে ইএমআই-ও কম হয়ে যাবে ৷ এর আগে স্টেট ব্যাঙ্কের তরফেও লোনের সুদের হার কমানো হয়েছে ৷ ১০ জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক MCLR ০.০৫ শতাংশ থেকে ০.১০ শতাংশ কমানোর ঘোষণা করেছে ৷ জুনে স্টেট ব্যাঙ্ক সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ আরবিআই ২২ মে রেপো রেট ০.৪০ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করে দিয়েছে ৷ এরপর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক রেপো রেট ও MCLR-র সঙ্গে যুক্ত লোনের সুদের হার কমিয়ে দিয়েছে৷
এমসিএলআর অর্থাৎ Marginal cost of Funds Lending Rate ৷ এই রেটের নীচে ব্যাঙ্ক লোন দিতে পারবে না ৷ ফলে এমসিএলআর কমে গেলে হাউস লোন, পার্সোনাল লোন ও গাড়ির লোন সবকিছু সস্তা হয়ে যায় ৷
এই সুবিধা নতুন গ্রাহকদের পাশাপাশি সেই সমস্ত গ্রাহকরা পাবেন যারা এপ্রিল ২০১৬-র পর লোন নিয়েছেন ৷ ইউনিয়ন ব্যাঙ্ক এক বছরের লোনের এমসিএলআর ৭.৭০ শতাংশ থেকে কমিয়ে ৭.৬০ শতাংশ করা হয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কের পর এবার এই সরকারি ব্যাঙ্ক কমাল লোনের সুদের হার, কমবে EMI
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement