advertisement

LIC: ম্যাচিউরিটির আগে পলিসি সারেন্ডার করতে চাইলে দেখে নিন কী করতে হবে

Last Updated:

পলিসি সারেন্ডার করার আগে যে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে-

#নয়াদিল্লি: অনেক সময়ই দেখা গিয়েছে গ্রাহকরা না বুঝে এলআইসি-র পলিসি কিনে ফেলেন ৷ কিন্তু পরে গিয়ে বুঝতে পারেন যে সেই পলিসিটি তাদের কোনও কাজেরই নয় ৷ ফলে পলিসি ম্যাচিউর হওয়ার আগেই অনেকেই সেটি সারেন্ডার করে দিতে চান ৷ এছাড়াও একাধিক অন্যান্য কারনও রয়েছে যার জেরে পলিসি হোল্ডাররা পলিসি সারেন্ডার করতে চান ৷ তবে সে ক্ষেত্রে অর্থাৎ পলিসি সারেন্ডার করার আগে বেশ কিছু নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের তরফে গ্রাহকদের পলিসি সারেন্ডার করার সুযোগ দেওয়া হয়ে থাকে ৷ তবে পলিসি সারেন্ডার করার আগে যে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে-
ম্যাচিউরিটির আগে সারেন্ডার করলে পলিসির ভ্যালু কমে যায়
advertisement
রেগুলার পলিসিতে পলিসি সারেন্ডারের ভ্যালু ক্যালকুলেশন করা সম্ভব যদি পলিসি হোল্ডাররা লাগাতার ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়ে থাকেন
advertisement
৩ বছরের আগে সারেন্ডার করলে কোনও ভ্যালু দেওয়া হবে না
দু’ভাবে পলিসি সারেন্ডার করা যেতে পারে -
১. গ্যারেন্টিড সারেন্ডার ভ্যালু (GSV)- এই অনুযায়ী, পলিসি হোল্ডার নিজেদের পলিসি ৩ বছর পুরো হওয়ার পরই সারেন্ডার করতে পারবেন ৷ ৩ বছর পর সারেন্ডার করলে প্রথম বছরে দেওয়া প্রিমিয়াম ও অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য দেওয়া প্রিমিয়াম ছাড়া সারেন্ডার ভ্যালুর প্রিমিয়ামের ৩০ শতাংশ দেওয়া হবে ৷ এই হিসেব অনুযায়ী, যত দেরিতে পলিসি সারেন্ডার করবেন তত বেশি ভ্যালু পাবেন ৷
advertisement
২. স্পেশ্যাল সারেন্ডার ভ্যালু- এখানে (মোট বিমার টাকা *(কতগুলি প্রিমিয়াম দেওয়া হয়েছে ) + মোট বোনাস) * সারেন্ডার ভ্যালু ফ্যাক্টর এই ফর্মুলায় স্পেশ্যাল সারেন্ডার ভ্যালু ক্যালকুলেট করা হয় ৷
সিঙ্গল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে দ্বিতীয় বছরেই পলিসি সারেন্ডার করা যেতে পারে ৷ আপনার পলিসি ১০ বছরের জন্য হলে ২ বছরে সারেন্ডার করতে পারবেন ৷ ১০ বছরের বেশি হলে ৩ বছরে পলিসি সারেন্ডার করা যেতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC: ম্যাচিউরিটির আগে পলিসি সারেন্ডার করতে চাইলে দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement