advertisement

বদলে যেতে চলেছে স্টেট ব্যাঙ্ক খোলার সময়, দেখে নিন আপনার ব্রাঞ্চের টাইমিং....

Last Updated:

এসবিআই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক তাদের ব্রাঞ্চ খোলার সময় বদল করেছে ৷ দেশের সমস্ত জায়গায় এবার ব্যাঙ্ক সকাল ১১:৩০ টা থেকে খুলবে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য ব্যাঙ্কের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ এরই মধ্যে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ব্যাঙ্ক শাখা খোলার সময় বদল করতে চলেছে ৷ এর পাশাপাশি ব্রাঞ্চে স্টাফের সংখ্যাও কমানো হয়েছে ৷ এছাড়াও গ্রাহকদের ব্যাঙ্কে না এসে ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
এসবিআই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক তাদের ব্রাঞ্চ খোলার সময় বদল করেছে ৷ দেশের সমস্ত জায়গায় এবার ব্যাঙ্ক সকাল ১১:৩০ টা থেকে খুলবে ৷
আপনিও যদি আপনার নিকটবর্তী ব্যাঙ্কের টাইমিং জানতে চান তাহলে ক্লিক করুন এই লিঙ্কে এবং আপনার শহরের নাম দিয়ে সার্চ করুন ৷
advertisement
এর আগে ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছিল যে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের টাইমিং আলাদা আলাদা হবে ৷ স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জানান, ব্যাঙ্ক শাখা খোলা ও বন্ধের সময়ের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিছু রাজ্যে ব্যাঙ্কের সময় সকাল ৭ টা থেকে ১০ টা ৷ কিছু জায়গায় সকাল ৮টা থেকে ১১ টা ৷ আবার বেশ কিছু জায়গায় সকাল ১০ টা থেকে দুপুর ২টো ৷
advertisement
এছাড়া ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, ফর্ম ১৫ এইচ পিকআপ, ড্রাফ্ট ডেলিভারি, টার্ম ডিপোজিট , লাইফ সার্টিফিকেট পিকআপ , কেওয়াইসি ডকুমেন্ট পিকআপের সুবিধা মিলবে ৷ এই সুবিধা পেতে হলে সকাল ওয়ার্কিং দিনে ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে টোলফ্রি নম্বর 1800111103 এ কল করতে হবে ৷ রেজিষ্ট্রেশন হোম ব্রাঞ্চে হবে ৷ যাদের কেওয়াইসি করা রয়েছে কেবল তারা এই সুবিধা পাবেন ৷ Non Financial Transaction এর জন্য ৬০ টাকা ও জিএসটি এবং Financial Transaction এর জন্য ১০০ টাকা ও জিএসটি দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলে যেতে চলেছে স্টেট ব্যাঙ্ক খোলার সময়, দেখে নিন আপনার ব্রাঞ্চের টাইমিং....
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement