advertisement

Insta Saving Bank Account পরিষেবা চালু করল স্টেট ব্যাঙ্ক, বাড়িতে বসেই মিলবে সুবিধা

Last Updated:

বাড়িতে বসেই যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে না কোনও চার্জ ৷

#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা চালু করে দিয়েছে ৷ এর জেরে অ্যাকাউন্ট হোল্ডাররা বাড়িতে বসেই অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ YONO মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই নতুন পরিষেবা কেবল প্যান কার্ড ও আধার কার্ড নম্বরের মাধ্যমে খোলা যাবে ৷ এটা সম্পূর্ণ পেপারলেস পরিষেবা ৷ এসবিআই ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের 24x7 ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে ৷ ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের RuPay ATM-cum-Debit Card জারি করা হবে ৷
SBI তাদের ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছে এই অ্যাকাউন্টের নাম ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ বাড়িতে বসেই যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে না কোনও চার্জ ৷
এই অ্যাকাউন্ট খোলার জন্য SBI YONO অ্যাপ ব্যবহার করতে হবে ৷ এর জন্য স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে (https://www.sbiyono.sbi/) গিয়ে আবেদন করতে হবে ৷
advertisement
advertisement
কী কী সুবিধা মিলবে-
১) পেপারলেস অ্যাকাউন্ট ওপেনিং- বাড়িতে বসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
২) মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না- মিনিমাম ব্যালেন্স না থাকলে দিতে হবে না কোনও চার্জ ৷
৩) অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা রাখতে পারবেন- ১ লক্ষ টাকা ব্যালেন্স রাখতে পারবেন অ্যাকাউন্টে ৷
৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলানোর সুবিধা- অ্যাকাউন্ট খোলার ১ বছর পর রেগুলার সেভিংস অ্যাকাউন্ট বা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে বদলাতে পারবেন ৷
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ১ বছরের মধ্যে কেওয়াইসি জমা না দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে ৷ এটা সিঙ্গল অপারেটিং অ্যাকাউন্ট ৷ আধার কার্ড, প্যান নম্বর ও মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Insta Saving Bank Account পরিষেবা চালু করল স্টেট ব্যাঙ্ক, বাড়িতে বসেই মিলবে সুবিধা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement