advertisement

‘লাল সোনা’-র ব্যবসা করলে রয়েছে মালামাল হওয়ার বিপুল সম্ভাবনা! মাসে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়

Last Updated:

ভারত একটি কৃষিপ্রধান দেশ, যার অর্থনীতি অনেকটাই এই কৃষিকাজের উপর নির্ভর করে। ফলে আপনিও এই ব্যবসা শুরু করে বিপুল টাকার মালিক হতে পারবেন ৷

#কলকাতা: কৃষিকাজ এবং ফসলের ব্যবসা ভাল ভাবে করলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যেতে পারে। এই কারণে আজকাল শিক্ষিত এবং চাকরিজীবীরাও কৃষিকাজের দিকে ঝুঁকছেন। ভারত একটি কৃষিপ্রধান দেশ, যার অর্থনীতি অনেকটাই এই কৃষিকাজের উপর নির্ভর করে। ফলে যাঁরা কৃষিকাজেই মনোনিবেশ করার কথা চিন্তাভাবনা করছেন, তাঁদের জন্য এই প্রতিবেদনে একটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করা হল। ভবিষ্যতে যা ভাল রিটার্ন প্রদান করবে।
আসলে জাফরান হল এমন একটি ফসল, যার চাহিদা সব সময়ই থাকে। ৩ লক্ষ টাকা বিনিয়োগ করে জাফরান চাষ করে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। অর্থাৎ এই ফসল চাষ করলে দ্বিগুণ লাভ করা যাবে। জাফরান অত্যন্ত মূল্যবান একটি ফসল, তাই একে ‘লাল সোনা’-ও বলা হয়। ভারতে প্রতি কেজি জাফরানের দাম ২.৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত। জাফরানে চাষে ১০ ভালভ বীজ ব্যবহার করা হয়, যার দাম প্রায় ৫৫০ টাকা।
advertisement
advertisement
বীজ বপনের সঠিক সময়:
জাফরান বীজ রোপণের আগে জমিতে ভাল ভাবে হাল চালাতে হয়। এর পাশাপাশি প্রতি হেক্টর জমিতে ৯০ কেজি নাইট্রোজেন, ৬০ কেজি ফসফরাস ও পটাশ এবং ২০ টন গোবর সার দিয়ে মাটি নরম করে নিতে হয়। মাটি ভাল হলে জাফরানের চাষও ভাল হয়। পার্বত্য এলাকায় জাফরান চাষ শুরু করার উপযুক্ত সময় হল জুলাই মাস থেকে অগাস্ট মাস। সমতল ভূমিতে জাফরান চাষ করতে হলে সে-ক্ষেত্রে অবশ্য বীজ রোপণের উপযুক্ত সময় হল ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে।
advertisement
গ্রীষ্মকালে হয় চাষ:
গরমের দিনে জাফরানের চাষ ভাল হয়। সাধারণত ১৫০০ মিটার থেকে ২৫০০ মিটার উচ্চতায় এই ফসল চাষ ভাল হয়। শীতকালে জাফরানের চাষ একদমই ভাল হয় না।
কোন মাটিতে চাষ হয়?
বেলে কিংবা দো-আঁশ মাটিতে জাফরান চাষ সবচেয়ে ভাল হয়। তবে অন্যান্য মাটিতেও এই ফসলের চাষ করা যেতে পারে। জাফরান চাষের ক্ষেত্রে জমিতে একদমই জল জমতে দেওয়া যাবে না, কারণ এটি ফসলের বৃদ্ধিতে বাধা দেয়।
advertisement
কত টাকা আয় করা যাবে?
জাফরান চাষ করে ভাল আয় করা যেতে পারে। যদি মাসে অন্তত ২ কেজি জাফরান উৎপাদন করা যায়, তবে খুব সহজেই মাসিক প্রায় ৬ লক্ষ টাকা আয় করা সম্ভব হবে। এই ফসল দোকানদার কাছে কিংবা অনলাইনেও বিক্রি করা যাবে।
স্বাস্থ্যের জন্য উপকারী জাফরান:
জাফরান স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর পেটের নানা সমস্যার সমাধানে জাফরান ব্যবহার করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘লাল সোনা’-র ব্যবসা করলে রয়েছে মালামাল হওয়ার বিপুল সম্ভাবনা! মাসে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement