advertisement

ফোনে এই অ্যাপ থাকলে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাবে টাকা, গ্রাহকদের সতর্ক করল SBI

Last Updated:

এরকম অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য একাধিক টিপস দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷

#নয়াদিল্লি: ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রতিদিনই অনলাইন প্রতারণার মামলা বেড়েই চলেছে ৷ এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করার জন্য স্টেট ব্যাঙ্কের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ট্যুইটে এসবিআই-এর তরফে জানানো হয়েছে যে মোবাইলে কোনও unverified App ব্যবহার করবেন না ৷ এই ধরনের অ্যাপের মাধ্যমে প্রতারকরা আপনার মোবাইলে নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি আপনার কনট্যাক্ট, পাসওয়ার্ড ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যেতে পারে ৷
এরকম অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য একাধিক টিপস দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷
SBI এর তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে ভেরিফায়েড অ্যাপই ডাউনলোড করুন ৷
advertisement
কোনও অ্যাপ ইনস্টল করার আগে ভাল করে অ্যাপ সম্বন্ধে জেনে নিন ৷
কোনও নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে সাবধান থাকুন ৷ খেয়াল রাখবেন যে পারমিশন চাইছে তার কোনও দরকার আছে কিনা ৷
advertisement
কোনও অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেল সেভ করবেন না ৷
স্মার্টফোন নিয়মিত আপডেট করুন ৷
বিনামূল্যের স্ক্রিনসেভার এড়িয়ে চলুন কারণ এতে ইনবিল্ট রিস্ক রয়েছে ৷
ফরওয়ার্ড করা মেসেজের লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফোনে এই অ্যাপ থাকলে অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাবে টাকা, গ্রাহকদের সতর্ক করল SBI
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement