advertisement

সোমবার থেকে চলবে ২০০টি ট্রেন, যাত্রা করার আগে জেনে নিন রেলের জরুরি নিয়ম

Last Updated:

ট্রেনে যাত্রা করার সময় মানতে হবে যে নিয়ম-

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে প্রায় দু’মাস বন্ধ ছিল ট্রেন পরিষেবা ৷ সোমবার অথার্ৎ পয়লা জুন থেকে চলবে ২০০টি ট্রেন ৷ এর জন্য টিকিট বুকিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এর আগেই পরিযায়ী শ্রমিকরা যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্যেও বিশেষ ট্রেন চালু করা হয়েছে ৷ দেশজুড়ে প্রায় দু’মাস ধরে চলছে লকডাউন ৷ সোমবার থেকে ফের ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল ৷ তবে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে যাত্রীদের জন্য রেলের তরফে গাইডলাইন জারি করা হয়েছে ৷ এই গাইডলাইন মেনে চলা যাত্রীদের জন্য বাধ্যতামূলক ৷
১. টিটিই-র জন্য পিপিই কিটের ব্যবস্থা করা হচ্ছে ৷ মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক ৷
২. ২০০ ট্রেনের অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে ৷
advertisement
৩.ভারতীয় রেলের তরফে আবেদন করা হয়েছে যে গর্ভবতী মহিলা, ১০ বছরের নীচে বাচ্চা বা ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরা যাতে ট্রেনে যাতায়াত না করেন ৷
advertisement
৪. রেলের টিকিট কাউন্টারে বুকিং ও টিকিট বাতিলের প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছে ৷
ট্রেনে যাত্রা করার সময় মানতে হবে যে নিয়ম-
১. স্টেশন ও ট্রেনের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷
২. কনফার্ম ও ভ্যালিড টিকিট থাকলেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে ৷
৩. মাস্ক পরা বাধ্যতামূলক ৷
advertisement
৪. যে যাত্রীদের মধ্যে কোভিড ১৯ এর লক্ষণ নেই কেবল তাদের যাত্রা করতে দেওয়া হবে ৷ সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে ৷
৫. সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
৬. যাত্রা করার আগে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সোমবার থেকে চলবে ২০০টি ট্রেন, যাত্রা করার আগে জেনে নিন রেলের জরুরি নিয়ম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement