advertisement

১ অগাস্ট থেকে বদলাতে চলেছে পোস্ট অফিস ব্যাঙ্কের এই নিয়মগুলি....

Last Updated:

অনলাইনে কীভাবে খুলবেন অ্যাকাউন্ট--

#নয়াদিল্লি: পোস্ট অফিসের ব্যাঙ্ক অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (India Post Payments Bank)গ্রাহকদের জন্য বড় খবর ৷ পয়লা অগাস্ট থেকে একাধিক নিয়মে বড় বদল করতে চলেছে ব্যাঙ্ক ৷ এর পাশাপাশি বেশ কিছু পরিষেবার জন্য বেশি চার্জ দিতে হবে গ্রাহকদের ৷ ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা নিলে আপনাকে এবার বাড়তি টাকা খরচ করতে হবে ৷
১ অগাস্ট ২০২১ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের ডোরস্টেপ পরিষেবার জন্য প্রতি রিকোয়েস্টে ২০ টাকা খরচ করতে হবে ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে সুদের হারও কমানো হয়েছে ৷ ১ জুলাই থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কম সুদ মিলছে ৷
কোন কোন পরিষেবার জন্য দিতে হবে বাড়তি চার্জ--
ডোরস্টেপ পরিষেবা নিলে এবার থেকে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হবে ৷
advertisement
advertisement
>> টাকা তুললে এবং জমা করলে ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে
>> অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করলে ২০ টাকা প্লাস জিএসটি লাগবে
>> অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করলে ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে
>> সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, আরডি, এলএআরডি-র জন্য ২০ টাকা প্লাস জিএসটি
>> বিল পেমেন্টের জন্য ২০ টাকা প্লাস জিএসটি লাগবে
advertisement
>> সেন্ড মানি পরিষেবার জন্য স্ট্যান্ডিং ট্রানজাকশন, পিওএসবি জন্য ২০ টাকা প্লাস জিএসটি লাগবে
এছাড়া বেশ কিছু পরিষেবা রয়েছে যার জন্য কোনও চার্জ দিতে হবে না ৷ পাসবুকে কিছু আপডেট করলে বা ব্যালেন্স দেখলে, নমিনি আপডেশন, প্যান আপডেট, আধার সিডিং, মোবাইল নম্বর বা ই-মেল আইডি আপডেট, নতুন অ্যাকাউন্ট খুললে, লাইফ ইনস্যুরেন্স, ডায়রেক্ট মানি ট্রান্সফার, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় ব্যাঙ্কের তরফে কোনও চার্জ নেওয়া হয় না ৷
advertisement
অনলাইনে কীভাবে খুলবেন অ্যাকাউন্ট--
>> IPPB অ্যাপ ডাউনলোড করে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করুন
>> মোবাইল নম্বর ও প্যান নম্বর দিতে হবে
>> এরপর আধার নম্বর দিতে হবে
>> এবার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
>> এরপর দিতে হবে বেশি কিছু পার্সোনাল ডিটেল
>> সাবমিট করার পর অ্যাকাউন্ট খুলে যাবে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ অগাস্ট থেকে বদলাতে চলেছে পোস্ট অফিস ব্যাঙ্কের এই নিয়মগুলি....
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement