advertisement

Alert! ১ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে চেক পেমেন্টের নিয়ম, ব্যাঙ্ক লাগু করবে RBI-এর নতুন নিয়ম....

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক চেক ট্রানজাকশনের সিস্টেমের (CTS) জন্য অগাস্ট ২০২০-এ পজিটিভ পে সিস্টেমের ঘোষণা করেছিল ৷

#নয়াদিল্লি: চেকের মাধ্যমে পেমেন্ট করেন ? তাহলে এই খবরটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ এবার ১ সেপ্টেম্বর থেকে ৫০,০০০ টাকার বেশি চেক জারি করলে সমস্যায় পড়তে হতে পারে ৷ এবার পজিটিভ পে সিস্টেম (positive pay system) লাগু করা শুরু করে দিয়েছে ব্যাঙ্ক ৷ ১ সেপ্টেম্বর থেকে পিপিএস লাগু করতে চলেছে বেশিরভাগ ব্যাঙ্ক ৷ অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) আগামী মাস থেকে পজিটিভ পে সিস্টেম শুরু করতে চলেছে ৷ ব্যাঙ্কের তরফে এসএমএস পাঠিয়ে কোটি কোটি গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে ৷
নতুন নিয়ম অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে চেক জারি করার আগে পুরো ডিটেল দিতে হবে, না হলে চেক বাতিল হয়ে যাবে ৷ এর জন্য লোকসান হবে আপনারই ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কও পজিটিভ পে সিস্টেম লাগু করতে চলেছে ৷ অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ অন্যান্য ব্যাঙ্কও পিপিএস বাধ্যতামূলক করে দিয়েছে ৷ গ্রাহকরা নেট বা মোবাইল ব্যাঙ্কিং বা ব্যাঙ্ক শাখায় গিয়ে চেক ডিটেল দিতে হবে ৷ পজিটিভ পে সিস্টেমে ৫০,০০০ টাকা বা এর চেয়ে বেশি অঙ্কের টাকার চেক পেমেন্টে লাগু করা হয় ৷ তবে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বেশি চেক পেমেন্টে পজিটিভ পে সিস্টেম লাগু করা হবে ৷
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহিন্দ্র ব্যাঙ্ক পজিটিভ পে সিস্টেম ৫০ হাজার টাকার বেশি চেক পেমেন্টে লাগু করে দিয়েছে ৷ পজিটিভ পে সিস্টেম গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে জারি করা হয়েছে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক চেক ট্রানজাকশনের সিস্টেমের (CTS) জন্য অগাস্ট ২০২০-এ পজিটিভ পে সিস্টেমের ঘোষণা করেছিল ৷ এই নিয়ম অনুযায়ী, গ্রাহকরা ৫০ হাজার টাকার বেশি চেকে এই সিস্টেম লাগু করতে পারেন ৷ নয়া নিয়মে চেক জারি করার আগে ব্যাঙ্ককে এই বিষয়ে জানাতে হবে না হলে চেক রিজেক্ট হয়ে যাবে ৷ এই নিয়মের জেরে প্রবীণ নাগরিকরা যাঁরা নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন না তাঁরা সমস্যায় পড়তে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ১ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে চেক পেমেন্টের নিয়ম, ব্যাঙ্ক লাগু করবে RBI-এর নতুন নিয়ম....
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement