advertisement

অগাস্ট মাসে রেকর্ড ইউনিট গাড়ি বিক্রি রেনোঁর !

Last Updated:

দেশে গাড়ির বাজার যে খারাপ নয়, তা ফের একবার প্রমাণ করল রেনোঁ ইন্ডিয়া ৷

#নয়াদিল্লি: দেশে গাড়ির বাজার যে খারাপ নয়, তা ফের একবার প্রমাণ করল রেনোঁ ইন্ডিয়া ৷ অগাস্ট মাসে রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি হল সংস্থার ৷ এই এক মাসে মোট ১২,৯৭২ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে রেনোঁর ৷ এক মাসের মধ্যে এত সংখ্যক গাড়ি বিক্রি এই প্রথম ৷ গত বছরের অগাস্টে গাড়ি বিক্রির পরিমাণ ছিল ১৫২৭ ইউনিট ৷ পাশাপাশি চলতি বছর জানুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত মোট গাড়ি বিক্রির পরিমাণ ৮৬,৮৩৫ ইউনিট ৷ গতবার এই সময় রেনোঁ ইন্ডিয়ার যা গাড়ি বিক্রি হয়েছিল, এবছর তার পরিমাণ বেড়েছে ২২৭ শতাংশ ৷
এদিকে এবার নতুন করে ভারতের বাজারে পা রাখল ‘জিপ’। যদিও একেবারে নতুন ভাবেই ‘জিপ’ ব্র্যান্ড-কে এ দেশে হাজির করল সেটির প্রস্তুতকারক ইতালীয়-মার্কিন বহুজাতিক ফিয়াট-ক্রিসলার অটোমোবাইলস (এফসিএ)।
চলতি বছরেই জিপ ব্র্যান্ডটি ভারতে আনার কথা জানিয়েছিল এফসিএ। মঙ্গলবার যোধপুরে আনুষ্ঠানিক ভাবে ভারতে এল জিপ-এর দুটি ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ (এসইউভি)— ‘র‌্যাঙ্গলার’ ও ‘গ্র্যান্ড চেরোকি’। আপাতত পুরোদস্তুর আমদানি করা হলেও আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রঞ্জনগাঁওয়ে ফিয়াটের কারখানায় সেগুলি তৈরি হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অগাস্ট মাসে রেকর্ড ইউনিট গাড়ি বিক্রি রেনোঁর !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement