advertisement

RIL AGM 2020: আগামী বছরেই 5G বাজারে আনতে তৈরি জিও, সস্তায় 5G স্মার্টফোন বানাবে Google-Jio

Last Updated:

আগামী বছরেই দুর্দান্ত ডেটা স্পিড 5G বাজারে আনতে তৈরি রিলায়েন্স জিও৷ বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (43rd Annual General Meeting) বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷

#মুম্বই: আগামী বছরেই দুর্দান্ত ডেটা স্পিড 5G বাজারে আনতে তৈরি রিলায়েন্স জিও৷ বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (43rd Annual General Meeting) বড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি৷ তিনি জানালেন, সম্পূর্ণ 5G সলিউশন তৈরি করে ফেলেছে জিও৷ সরকার স্পেকট্রাম দিলেই আগামী বছর মেড ইন ইন্ডিয়া  5G লঞ্চ করবে জিও৷
তিনি বলেন, 'ভারতে কার্যকরী হয়ে গেলেই, বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রফতানি করবে জিও প্ল্যাটফর্মস৷ আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করেছেন জিও-র কর্মীরা৷ স্পেকট্রাম বরাত পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷'
তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি রয়েছে জিও৷ স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে৷ Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ মুকেশ আম্বানির কথায়, 'এখনও পর্যন্ত ১০ কোটি জিও ফোন বিক্রি হয়েছে৷ এখনও বহু ফিচার ফোন ব্যবহারকারী তাঁদের ফোনকে স্মার্টফোনে আপগ্রেড করার জন্য অপেক্ষা করছেন৷ আমাদের বিশ্বাস, আমরা এন্ট্রি লেভেল 4G অথবা 5G স্মার্টফোন ডিজাইন করতেই পারি৷ বর্তমান দামের চেয়ে সেই ফোনের দাম অনেকটাই সস্তা হবে৷ গুগল ও জিও যৌথ ভাবে তৈরি করবে একটি ভ্যালু-ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড্রয়েড-বেসড স্মার্টফোন অপারেটিং সিস্টেম৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2020: আগামী বছরেই 5G বাজারে আনতে তৈরি জিও, সস্তায় 5G স্মার্টফোন বানাবে Google-Jio
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement