advertisement

সস্তায় সোনা কেনার সুযোগ নিয়ে হাজির RBI, দেখে নিন ১০ গ্রাম সোনার দাম....

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গোল্ড বন্ড অনলাইনে কিনলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় (Gold Price Discount) পাওয়া যায় ৷

#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একবার ফের সস্তায় সোনা (Cheap Gold) কেনার সুযোগ দিচ্ছে ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, Sovereign Gold Bond Scheme 2021-22 এর জন্য ইস্যু প্রাইস ঠিক করা হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবারের যোজনায় (Gold Price) সোনার দাম ৪৮৮৯ টাকা প্রতি গ্রাম ঠিক করা হয়েছে ৷ যোজনা অনুযায়ী, তৃতীয় সাবস্ক্রিপশন (SGB Subscription) ৩১ মে থেকে ৪ জুন ২০২১ পর্যন্ত ৫দিনের জন্য খোলা থাকবে ৷ এর আগে কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়, মে ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে ৬টি কিস্তিতে Sovereign Gold Bond জারি করা হবে ৷ এর মধ্যে দুটি সাবস্ক্রিপশন আগেই জারি করা হয়েছে ৷
কেন্দ্র জারি করল Sovereign গোল্ড বন্ডের ইস্যু প্রাইস- এবারের গোল্ড বন্ডের ইস্যু প্রাইস প্রতি গ্রামে ৪৮৮৯ টাকা ঠিক করা হয়েছে ৷ অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৪৮৮৯০ টাকা ৷ আর্থিক বছর ২০২০-২০২১ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ১২টি কিস্তিতে ১৬,০৪৯ কোটি টাকার (31.35 টন) Sovereign Gold Bond জারি করা হয়েছিল ৷ মার্চ ২০২১ এর শেষ পর্যন্ত এসজিবি স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার প্রায় ২৫,৭০২ কোটি টাকা জোগার করেছে ৷ কেন্দ্রের তরফে ফিজিক্যাল গোল্ডের চাহিদা কমানোর জন্য নভেম্বর ২০১৫-এ এই স্কিম লঞ্চ করেছিল ৷
advertisement
গোল্ড বন্ড অনলাইনেও কেনা যেতে পারে ৷ এছাড়া ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, নির্দিষ্ট কয়েকটি ডাকঘর, এনসিই ও বিএসই-এর মতো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা যেতে পারে গোল্ড বন্ড ৷ স্মল ফিনান্স ব্যাঙ্ক ও পেমেন্ট ব্যাঙ্কে এই বন্ড বিক্রি হয়নি ৷ Sovereign Gold Bond স্কিমে এক আর্থিক বছর একজন ব্যক্তি অধিকতম ৪ কিলোগ্রাম সোনার বন্ড কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম সোনায় ইনভেস্ট করতে হবে ৷ ট্রাস্ট বা সংস্থা ২০ কিলোগ্রাম বন্ড কিনতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গোল্ড বন্ড অনলাইনে কিনলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় (Gold Price Discount) পাওয়া যায় ৷ অনলাইন গোল্ড বন্ড কিনলে ইস্যু প্রাইস ৪৮৩৯ টাকা প্রতি গ্রাম ৷
advertisement
advertisement
Sovereign Gold Bond Scheme এ কীভাবে বিনিয়োগ করবেন?
-- ম্যাচিউরিটিতে Sovereign Gold Bond ট্যাক্স ফ্রি হয়ে থাকে
--ডিফল্ট হওয়ার সম্ভাবনা কম
--ফিজিক্যাল গোল্ডের বদলে গোল্ড বন্ড ম্যানেজ করা বেশি সমস্যা
--এখানে শুদ্ধতা যাচাই করার দরকার নেই এবং ২৪ ক্যারেট গোল্ডের হিসেবে দাম ঠিক করা হয়
-- লোনের সুবিধা পাওয়া যায়
-- এর ম্যাচিউরিটি পিরিয়ড ৮ বছর হয় ৷ পাশাপাশি ৫ বছর পর বিক্রি করার সুবিধা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সস্তায় সোনা কেনার সুযোগ নিয়ে হাজির RBI, দেখে নিন ১০ গ্রাম সোনার দাম....
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement