advertisement

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হতে পারে বড় লোকসান, শীঘ্রই করুন এই কাজটি

Last Updated:

বিশেষজ্ঞদের মতে একের বেশি অ্যাকাউন্ট না রাখায় ভাল ৷

#নয়াদিল্লি: একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে পড়তে হতে পারে সমস্যায় ৷ এর জেরে আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷ যত বেশি অ্যাকাউন্ট থাকবে তত ফ্রড হওয়ার আশঙ্কা বেড়ে যায় ৷ এছাড়া আলাদা আলাদা অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার চক্করে আপনার অনেকটা টাকা আটকে থাকে ৷
আবার একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকার কারণে আইটিআর ফাইল করার সময় সমস্যায় পড়তে হয় ৷ আইটিআর ফাইল করার সময় সমস্ত অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হয় ৷ ট্যাক্স এক্সপার্টরা জানিয়েছেন, আপনার একটা অ্যাকাউন্ট থাকলে আইটিআর ফাইল করা অনেক সহজ হয়ে যায় ৷
প্রত্যেক অ্যাকাউন্টের আলাদা আলাদা মেইন্টেনেন্স চার্জ দিতে হয় ৷ ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহকদের পেনাল্টি চার্জ দিতে হয় ৷ আবার বারবার পেনাল্টি চার্জ দিলে সিবিল স্কোর (CIBIL Score) কমে যায় ৷
advertisement
advertisement
সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে এক বছর পর্যন্ত কোনও লেনদেন না করা হলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় ৷ দু’বছর পর্যন্ত লেনদেন না করলে ডরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে যায় ৷ এরকম অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারনাল ও এক্সটার্নাল ফ্রড হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় ৷
বিশেষজ্ঞদের মতে একের বেশি অ্যাকাউন্ট না রাখায় ভাল ৷ একাধিক অ্যাকাউন্ট থাকল সেগুলি বন্ধ করে দেওয়ায় ভাল ৷ এর জন্য ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজার ফর্ম জমা করতে হবে ৷ সাধারণত এক বছরের পুরনো অ্যাকাউন্ট বন্ধ করলে ক্লোজার চার্জ দিতে হয় না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হতে পারে বড় লোকসান, শীঘ্রই করুন এই কাজটি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement