advertisement

নীরব কাণ্ডের জের, এবার ব্যাঙ্ক থেকে লোন নিলে জমা রাখতে হবে পাসপোর্ট

Last Updated:
#নয়াদিল্লি: এবার থেকে ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে জমা রাখতে হতে পারে পাসপোর্ট ৷ বিজয় মালিয়া থেকে নীরব মোদি ৷ হাজার হাজার কোটি কোটি টাকার প্রতারণা থেকে শিক্ষা নিয়ে ঋণনীতি কড়া করছে ব্যাঙ্কগুলি৷বড় অঙ্কের লোনের ক্ষেত্রে পাসপোর্ট জমা রাখা বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের ৷
এবার থেকে বড় অঙ্কের লোন দেওয়ার আগে পাসপোর্ট চাইবে ব্যাঙ্ক ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে 50 কোটি বা তার থেকে বড় অঙ্কের লোন নিতে চাইলে গ্রাহককে জমা দিতে হবে তাঁর পাসপোর্ট ৷ ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর সচিব রাজীব কুমার শনিবার ট্যুইট করে এই নয়া নিয়মের কথা জানিয়েছেন ৷ একইসঙ্গে সাম্প্রতিক কালের সবথেকে বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার প্রভাবেই এমন পদক্ষেপ তাও স্পষ্ট করেছেন তিনি ৷
advertisement
কোনও কারণে ঋণগ্রহণের পর গ্রাহক কোনওরকম প্রতারণা বা ঋণ খেলাপী কাজ করলে ব্যাঙ্ক যাতে পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত ৷ পাসপোর্টের তথ্য হাতে না থাকায় হাজার কোটি টাকার ঋণ না মিটিয়েই দেশ ছেড়েছেন বিজয় মাল্য , নীরব মোদি, মেহুল চোকসি ও যতীন মেহতা ৷ তাই ঋণখেলাপীদের ঠেকাতে অর্থমন্ত্রকের তরফে এই পাসপোর্ট জমা নেওয়ার নয়া নির্দেশ ৷ এছাড়া ব্যাঙ্কের হিসেবনিকেশে কোনও গলতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সিবিআই, ইডিকে খবর দেওয়ার নির্দেশও দিয়েছে অর্থমন্ত্রক ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নীরব কাণ্ডের জের, এবার ব্যাঙ্ক থেকে লোন নিলে জমা রাখতে হবে পাসপোর্ট
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement