advertisement

রেলের বেসরকারিকরণ নিয়ে কী জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ?

Last Updated:

রেলমন্ত্রী পীযূষ গয়াল লোকসভায় এই বিষয়ে জানিয়েছেন ৷

#নয়াদিল্লি: রেলের বেসরকারিকরণ নিয়ে সরকারের বর্তমানে কোনও প্রস্তাব নেই ৷ রেলমন্ত্রী পীযূষ গয়াল লোকসভায় এই বিষয়ে জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই ৷ কিছু ট্রেনকে কমার্শিয়াল ও অন বোর্ড পরিষেবা আউটসোর্স করা হয়েছে ৷ যাত্রীদের আরও উন্নত পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে নির্দিষ্ট রুটে ট্রেন চালানোর জন্য আধুনিক রেক সামিল করার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি ২০২০ সংসদে বাজেট পেশ করার সময় ১৫০টি ট্রেনকে পাবলিক প্রাইভেট পার্টনরশিপে (PPP) চালানোর ঘোষণা করা হয়েছিল ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন যে পর্যটকদের জন্য বেশ কিছু জায়গায় আগামী দিনে বেশি পরিমাণে তেজস এক্সপ্রেস ট্রেন চালানো হবে ৷
ট্রেন পরিচালনার সমস্ত দায়িত্ব রেসের কাছেই থাকবে ৷ তবে সাফ-সাফাই, পার্কিং-সহ বিভিন্ন পরিষেবার জন্য আউটসোর্স দরকার অনুযায়ী করা হতে পারে ৷
advertisement
advertisement
পীযূষ গয়াল শীতকালীন অধিবেশনে একটি প্রশ্নের জবাবে জানিয়েছেন, আগামী ১২ বছরে আনুমানিক ৫০ লক্ষ কোটি টাকা সরকারের পক্ষে একা জোগার করা সম্ভব নয় ৷ এর জন্য এরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তিনি আরও জানান, ‘আমাদের উদ্দেশ্য যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়া নাকি রেলের বেসরকারিকরণ ৷ ভারতীয় রেল দেশবাসীর সম্পত্তি এবং আগামী দিনেও তাই থাকবে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেলের বেসরকারিকরণ নিয়ে কী জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement