advertisement

PF Update|| দারুন সুখবর! দীপাবলির আগেই ৮.৫% সুদ যোগ হবে PF অ্যাকাউন্টে? SMS-মিসড কলে জানুন লেটেস্ট ব্যালেন্স

Last Updated:

২০২০-২১ অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে টাকা জমার ওপর ৮.৫ শতাংশ সুদ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 

#নয়াদিল্লি: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, তার পরেই দীপাবলি পূন্য লগ্ন। কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees' Provident Fund Organisation) বা ইপিএফও (EPFO) সুখবর শুনিয়েছে। বর্তমানে দেশের প্রায় ৬ লাখের বেশি পিএফ গ্রাহকদের ৮.৫ শতাংশ সুদ দেওয়ার কথা ঘযোণা করেছে। জানা গিয়েছে দীপাবলির আগেই পিএফ অ্যাকাউন্টে (PF Account) এই সুদের হার (Interest) যুক্ত করা হবে। এমনই আশার কথা শুনিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
Mint-র একটি রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা (DA) মহার্ঘ্য ত্রাণ (DR) একই সময়ে অনেকটা বাড়বে। এমনকী লকডাউনে যারা কাজ হারিয়েছিলেন সেই সমস্ত কর্মীদেরও অনেকটা আর্থিক সুরাহা হবে। এই বছরের মার্চ মাসে ইপিএফওর সেন্ট্রাল বোর্ড, ২০২০-২১ অর্থবর্ষে পিএফ অ্যাকাউন্টে টাকা জমার ওপর ৮.৫ শতাংশ সুদ দেওয়ার কথা ঘোষণা করে।
advertisement
প্রতি বছর সিবিটি (Central Board of Trustees) EPFO-র বিনিয়োগ গুলিকে নিশ্চিত করে। যাতে পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা টাকা বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও আগ্রহী হয়। এছাড়াও গ্রাহকদের জমা টাকা, পেনশন এবং বীমা স্কিমগুলিতে নতুন কিছু যোগ করে নিরাপত্তা প্রদান করে EPFO।
advertisement
কী ভাবে পিএফ ব্যালেন্স চেক করতে হবে?
KYC করা থাকলে ইএফপিও গ্রাহকরা কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই তাঁদের পিএফ ব্যালেন্স চেক করতে পারবে। এছাড়া SMS ও মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করা যাবে।
advertisement
তার জন্য ৭৭৩৮২৯৯৮৯৯ একটি SMS পাঠাতে হবে। এই নম্বরে SMS করার সাথে সাথেই ইপিএফও-র তরফে একটি SMS পাঠানো হবে। তাতে পিএফ গ্রাহকের সব বিবরণ দেওয়া থাকবে। এর পাশাপাশি ইপিএফও-র অফিসিয়াল নম্বর ০১১-২২৯০১৪০৬ -এ মিসড কল করে পিএফ ব্যালেন্স চেক করা যাবে।
সূত্রের খবর, বিগত অর্থবর্ষে প্রায় ৭০ হাজার ৩০০ কোটি টাকা আয় করেছে ইপিএফও। আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই সুদের হার নির্ধারিত করে ফেলেছে ইপিএফওর সেন্ট্রাল বোর্ড। অর্থমন্ত্রকের অনুমোদন পেলেই পরিকল্পনা কার্যকর করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রকের সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই আশাবাদী ইপিএফও সংগঠনের একাংশের।
advertisement
সম্প্রতি, কেন্দ্র সরকারের আয়কর নিয়মের (Income Tax Rules) আওতায় প্রভিডেন্ট ফান্ডের জন্য দু’টি আলাদা অ্যাকাউন্ট তৈরি করার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স (CBDT) এর তরফে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে, এবার থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার বেশি জমা করলে তার উপরের কর ধার্য করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF Update|| দারুন সুখবর! দীপাবলির আগেই ৮.৫% সুদ যোগ হবে PF অ্যাকাউন্টে? SMS-মিসড কলে জানুন লেটেস্ট ব্যালেন্স
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement