advertisement

সস্তা অপরিশোধিত তেল, তাও কেন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম ?

Last Updated:

লকডাউনে ছাড় দেওয়ার পর আচমকা পেট্রোল ও ডিজেলের চাহিদা বেড়েই চলেছে ৷ টাকার দাম পড়ে যাওয়ায় চিন্তায় তেল সংস্থাগুলি ৷

#নয়াদিল্লি: দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি HPCL, BPCL, IOC শনিবার নিয়ে লাগাতার ৭ দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল ৷ গত ৭ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৩.৯০ টাকা প্রতি লিটারে, ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা প্রতি লিটারে ৷ IOC ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৫৯ পয়সা বেড়ে ৭৫.১৬ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ৫৮ পয়সা বেড়ে হয়েছে ৭৩.৩৯ টাকা ৷
দিল্লি:
১ লিটার পেট্রোলের দাম ৭৫.১৬ টাকা
advertisement
১ লিটার ডিজেলের দাম ৭৩.৩৯ টাকা
মুম্বই:
১ লিটার পেট্রোলের দাম ৮২.১০ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭২.০৩ টাকা
কলকাতা:
১ লিটার পেট্রোলের দাম ৭৭.০৫ টাকা
১ লিটার ডিজেলের দাম ৬৯.২৩ টাকা
চেন্নাই:
১ লিটার পেট্রোলের দাম ৭৮.৯৯ টাকা
১ লিটার ডিজেলের দাম ৭১.৬৪ টাকা
advertisement
বিশেষজ্ঞরা জানিয়েছেন মার্চ মাসে সরকার পেট্রোল ও ডিজেলে এক্সাইজ ডিউটি ৩ টাকা প্রতি লিটারে বাড়িয়েছিল ৷ কিন্তু তেল সংস্থাগুলি সেই সময় এর জেরে ট্যাক্স বৃদ্ধি করেনি পেট্রোল ও ডিজেলের উপরে ৷
এর জেরে এখন প্রতিদিন তারা পেট্রোলের দাম বাড়িয়ে চলেছে ৷ এর পাশাপাশি লকডাউনে ছাড় দেওয়ার পর আচমকা পেট্রোল ও ডিজেলের চাহিদা বেড়েই চলেছে ৷ টাকার দাম পড়ে যাওয়ায় চিন্তায় তেল সংস্থাগুলি ৷ লকডাউনে তেল সংস্থাগুলির লোকসান হয়েছে ৷ এখন সেটাই মেটানোর চেষ্টা করছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সস্তা অপরিশোধিত তেল, তাও কেন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement