advertisement

Petrol Price Today: IOCL জারি করল পেট্রোল-ডিজেলের নতুন দাম, দেখে নিন এখানে

Last Updated:

রবিবার দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম -

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি রবিবার নিয়ে লাগাতার পাঁচ দিন পেট্রোল ও ডিজেলের দামে (Petrol-Diesel) কোনও বদল করেনি ৷ দেশের রাজধানী-সহ সমস্ত মহানগরে এদিন জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে ৷ IOCL এর দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.৯ টাকা ও ডিজেলের দাম ৮৮.৯২ টাকা প্রতি লিটারে স্থির রয়েছে ৷ গত মঙ্গলবার পেট্রোলের দাম কমেছিল ৷ মঙ্গলবার দিল্লি-সহ দেশের সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫ পয়সা করে কমেছিল ৷
দেশের প্রায় ১৯ রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই লিস্টে সামিল রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখ ৷ এছাড়া মুম্বই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, ও হায়দরাবাদেও পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
পেট্রোল ও ডিজেলের দাম (২৯ অগাস্ট ২০২১)
advertisement
  • দিল্লি- পেট্রোল ১০১.৪৯ টাকা, ডিজেল ৮৮.৯২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৭.৫২ টাকা, ডিজেল ৯৬.৪৮ টাকা
  • চেন্নাই- পেট্রোল ৯৯.২০ টাকা, ডিজেল ৯৩.৫২ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০১.৮২ টাকা, ডিজেল ৯১.৯৮ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৮.৭৯ টাকা, ডিজেল ৮৯.৪৯ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৮.৪২ টাকা, ডিজেল ৯৮.০৬ টাকা
  • ভোপাল- পেট্রোল ১০৯.৯১ টাকা, ডিজেল ৯৭.৭২ টাকা
advertisement
দেশের তিনটি সরকার তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও সহজেই আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এর জন্য কেবল RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠিয়ে দিতে হবে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: IOCL জারি করল পেট্রোল-ডিজেলের নতুন দাম, দেখে নিন এখানে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement