advertisement

Petrol Diesel Price: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় রেকর্ড উচ্চতায় জ্বালানির দাম

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 29 October 2021)

#নয়াদিল্লি: বেলাগাম জ্বালানি! দুর্ভোগ বাড়িয়ে শুক্রবার পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price)ফের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ লাগাতার দাম বাড়তে থাকায় দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮ টাকা হয়ে গিয়েছে, ডিজেল ৯৭ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷ দেশের বেশ কিছু শহরে পেট্রোলের দাম ১২০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ রাজস্থানের শ্রীগঙ্গানগরে পেট্রোল ১২০.৮৯ টাকা এবং ডিজেল ১১১.৭৭ টাকায় বিক্রি হচ্ছে ৷ এর পাশাপাশি মধ্যপ্রদেশের বেশ কিছু জেলায় পেট্রোল ১২০ টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷
প্রতিদিন সকাল ৬টায় দাম বদলানো হয় পেট্রোলের
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 29 October 2021)
  • দিল্লি- পেট্রোল ১০৮.৬৪ টাকা, ডিজেল ৯৭.৩৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১১৪.৪৭ টাকা, ডিজেল ১০৫.৪৯ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০৫.৪৩ টাকা, ডিজেল ১০১.৫৯ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৯.১২ টাকা, ডিজেল ১০০.৪৯ টাকা
advertisement
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price: আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় রেকর্ড উচ্চতায় জ্বালানির দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement