advertisement

নারী দিবসে মহিলাদের জন্য বড় উপহার মোদির, অনেকটাই দাম কমানো হল LPG গ্যাসের

Last Updated:

ভোটের আগে বড় সিদ্ধান্ত মোদি সরকারের ৷ দাম কমল রান্নার গ্যাসের ৷

নয়াদিল্লি: নারী দিবসে মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় উপহার ৷ ১০০ টাকা দাম কমানো হল রান্নার গ্যাসের ৷ এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগে ট্যুইটার) জানিয়েছেন , ‘এর জেরে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে । উপকৃত হবে বাড়ির মহিলারা ৷’
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, রান্নার গ্যাসের দাম কমানোয় প্রত্যেক পরিবারের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করায় লক্ষ্য ।
advertisement
নারী দিবস উপলক্ষ্যে দাম কমানো হলেও অনেকেই মনে করছেন সামনেই লোকসভা নির্বাচন ৷
advertisement
ভোটের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত মোদি সরকারের ৷
এর পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের এলপিজি সিলিন্ডারের জন্য দিতে হবে ৫০৩ টাকা ৷ অন্যদিকে সাধারণ গ্রাহকদের দিতে হবে মাত্র ৮০৩ টাকা ৷
কেন্দ্র সরকার ৭ মার্চ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাবসিডি ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে ৷ উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা বছরে ১২টি সিলিন্ডারে সাবসিডি পেয়ে থাকে ৷ এর জেরে সরকারের মোট ১২০০০ কোটি টাকা খরচা হবে ৷ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা সরাসরি পাঠানো হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নারী দিবসে মহিলাদের জন্য বড় উপহার মোদির, অনেকটাই দাম কমানো হল LPG গ্যাসের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement