advertisement

National Pension System: এনপিএস-এর এই স্কিম ৬ মাসে রিটার্ন দিয়েছে ২০ শতাংশের বেশি

Last Updated:

৩১ মে ২০২১ পর্যন্ত এলআইসি পেনশন ফান্ড টিয়ার ১ ২৩.০৩ শতাংশ রিটার্ন দিয়েছে, টিয়ার ২ গত ৬ মাসে ২২.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে ৷

#নয়াদিল্লি: অবসরের পর আপনার আর্থিক অবস্থা সুনিশ্চিত করতে বাজারে একাধিক স্কিম রয়েছে ৷ এর মধ্যে অন্যতম ভরসা যোগ্য স্কিম হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস (National Pension System) ৷ এই স্কিমে কর ছাড়ের পাশাপাশি পেয়ে যাবেন ভাল রিটার্ন ৷
এনপিএস ট্রাস্টের ডেটা অনুযায়ী, এলআইসি পেনশন ফান্ড (LIC Pension Fund), ইউটিআই রিটায়েরমেন্ট সলিউশন ফান্ড (UTI Retirement Solution Fund), আইসিআইসিআই পেনশন ফান্ড (ICICI Pension Fund), কোটাক পেনশন ফান্ড (Kotak Pension Fund), এইচডিএফসি পেনশন ফান্ড (HDFC Pension Fund)এর মতো এনপিএস স্কিম গত ৬ মাসে ২০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷
৩১ মে ২০২১ পর্যন্ত এলআইসি পেনশন ফান্ড টিয়ার ১ ২৩.০৩ শতাংশ রিটার্ন দিয়েছে, টিয়ার ২ গত ৬ মাসে ২২.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ গত ৬ মাসে এইচডিএফসি পেনশন ফান্ড স্কিম টিয়ার ১- ২১.৩৫ শতাংশ ও টিয়ার ২-২১.২৩ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ ইউটিআই রিটায়েরমেন্ট সলিউশন ফান্ড স্কিম টিয়ার ১- ২১.৯৭ শতাংশ এবং টিয়ার ২- ২৩.০৭ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ গত ছ’মাসে এসবিআই পেনশন ফান্ড স্কিম টিয়ার ১- ১৯.৭৮ শতাংশ ও টিয়ার ২- ২১.৭৫ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ আইসিআইসিআই পেনশন ফান্ড স্কিম টিয়ার ১- ২১.৪৪ শতাংশ ও টিয়ার ২- ২১.৩৪ শতাংশ রিটার্ন দিয়েছে ৷
advertisement
advertisement
ন্যাশনাল পেনশন সিস্টেম এক সরকারি রিটায়েরমেন্ট সেভিংস স্কিম ৷ কেন্দ্র সরকার ২০০৪ সালে এই স্কিমটি লঞ্চ করেছিল ৷ ২০০৯ সালের পর বেসরকারি সংস্থার কর্মীদের জন্যেও এই স্কিমটি খুলে দেওয়া হয় ৷ এনপিএস-এ অ্যাকাউন্ট খুলতে হলে টিয়ার ১ অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা ও টিয়ার ২ অ্যাকাউন্টে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ এখানে ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
National Pension System: এনপিএস-এর এই স্কিম ৬ মাসে রিটার্ন দিয়েছে ২০ শতাংশের বেশি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement