advertisement

সাবধান! ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করার নয়া কৌশল নিয়ে হাজির প্রতারকরা

Last Updated:

এখানেই শেষ নয়। জনপ্রিয় পেমেন্ট ব্যাঙ্ক paytm-এর নাম করেও চলছে প্রতারণা।

#কলকাতা: আপনি কি অনলাইনে কেনাকাটা করেন? তা হলে সাবধান। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করার নয়া কৌশল নিয়ে হাজির প্রতারকরা। নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ।
একটা ক্লিক। তা হলেই ঘরে বসে শাড়ি থেকে বাড়ি। পিয়াজ থেকে পাঁচফোড়ন। সব পেয়েছির বাজার এখন অনলাইনে। আর সেখানেই হাঁ করে রয়েছে প্রতারণার ফাঁদ। সামান্য অসতর্ক হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ। কারণ, প্রতারকদের হাতে এখন নয়া কৌশল
নয়া কৌশল 'UPI FRAUD'
advertisement
অনলাইন সংস্থার ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর দিয়েই সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে
advertisement
এই সব ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরে ফোন করলেই বিপদ
গ্রাহকের কাছে পাঠানো হচ্ছে একটি পেমেন্ট লিংক
সেই লিংকে ক্লিক করলেই গ্রাহকের গোপন সব তথ্য ফাঁস
সেই তথ্য হাতিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে প্রতারকরা
এখানেই শেষ নয়। জনপ্রিয় পেমেন্ট ব্যাঙ্ক paytm-এর নাম করেও চলছে প্রতারণা।
paytm-এর লোগো নকল করে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে ভুয়ো SMS
advertisement
ভুয়ো SMS-এ বলা হচ্ছে KYC করতে
না করলেই না কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
এই ফাঁদে অনেকেই পা ফেলছেন ৷
ভুয়ো SMS-এর লিংকে ক্লিক করলেই বিপদ
KYC-র নামে গ্রাহকের সব তথ্য লোপাট হয়ে যাচ্ছে
paytm-এর সঙ্গে যুক্ত সব অ্যাকাউন্টের টাকা তখন সাফ
তাই, SMS আদৌ paytm-এর কি না যাচাই করা অত্যন্ত জরুরি। না হলেই বিপদ
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাবধান! ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করার নয়া কৌশল নিয়ে হাজির প্রতারকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement