advertisement

২ দিন পর বড় বদল করতে চলেছে SBI, গ্রাহকদের দিতে হবে অতিরিক্ত চার্জ

Last Updated:

দেখে নিন এর জেরে কারা প্রভাবিত হতে চলেছেন ?

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ ২দিন পর বড় বদল করতে চলেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ ১ জুলাই থেকে ব্যাঙ্ক গ্রাহকদের বেশ কিছু পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে ৷ এবার থেকে এসবিআই এটিএম থেকে টাকা তোলা ও চেকবুক ব্যবহারে গ্রাহকদের বাড়তি চার্জ দিতে হবে ৷ দেখে নিন এর জেরে কারা প্রভাবিত হতে চলেছেন ?
আপনার যদি ব্যাঙ্কে বেসিক সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট (BSBD) অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার উপর এই নতুন নিয়ম লাগু করা হবে এবং আপনার বাড়তি টাকা খরচ হতে চলেছে ৷ গরিব মানুষদের জন্য এই অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে ৷ কোনও চার্জ ছাড়াই এই অ্যাকাউন্ট খোলা যায় ৷
নির্ধারিত লিমিটের বেশি টাকা লেনদেন করলে দিতে হবে চার্জ -
BSBD একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ অ্যাকাউন্ট হোল্ডারদের এটিএম-ডেবিট কার্ড দেওয়া হয়ে থাকে ৷ কেওয়াইসি-র ভ্যালিড ডকুমেন্ট থাকলে এই অ্যাকাউন্ট সহজেই খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট হোল্ডারদের মাসে চার বার টাকা টাকা তুলতে পারবেন ৷ এর মধ্যে এটিএম ও ব্যাঙ্কের শাখা সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক ফ্রি লিমিটের পর প্রত্যেক ট্র্যানজাকশনে ১৫ টাকা প্লাস জিএসটি চার্জ করবে ৷
advertisement
advertisement
চেকবুকে কত লাগবে চার্জ-- এক আর্থিক বছরে ১০ পাতার চেক বুক দেওয়া হয় গ্রাহকদের ৷ ১ জুলাই থেকে এই চেকবুকের জন্য গ্রাহকদের ৪০ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷ এছাড়া ২৫ পাতার চেকবুকের জন্য ৭৫ টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে ৷ পাশাপাশি এমারজেন্সি চেক বুকে ১০ পাতার জন্য ৫০ টাকা প্লাস জিএসটি দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের অবশ্য চেক বুকের জন্য নতুন চার্জ দিতে হবে না ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের এটিএম বা ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে ৪ বার বিনামূল্যে তোলা যাবে ৷ ফ্রি লিমিটের পর টাকা তুললে দিতে হবে বাড়তি চার্জ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২ দিন পর বড় বদল করতে চলেছে SBI, গ্রাহকদের দিতে হবে অতিরিক্ত চার্জ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement