advertisement

Malda News: দিনে এক ঘন্টা সময় দিন, রোজগার ব্যাপক, শুধু এই চাষের পদ্ধতি জেনে নিন

Last Updated:

Malda News: বাজারে ব্যাপক চাহিদা বর্তমানে মাশরুমের, তাই মাশরুম চাষে ঝুঁকি বাড়ছে অনেকের

+
মাশরুম

মাশরুম চাষে সাফল্য 

মালদহ: প্রতিদিন এক ঘন্টা সময় দিয়ে মাসে রোজগার করুন ছয় থেকে সাত হাজার টাকা। আপনার পেশার ফাঁকে অতিরিক্ত আয় করতে চাইলে আপনিও করতে পারেন মাশরুম চাষ। বাজারে এখন ব্যাপক চাহিদা এই খাবারে। আর এই মাশরুম চাষ করতে আপনাকে করতে হবে না সময় অপচয়, এমনকি কৃষি জমির প্রয়োজন পড়বে না। বাড়িতে সামান্য একটু ফাঁকা জায়গা, বা ছাদে আপনি এই সবজি চাষ করতে পারবেন। অনেকেই মাশরুম চাষ করে স্বনির্ভর হয়েছেন। এমন কী অনেকেই নিজের কাজের ফাঁকে অবসর সময়কে কাজে লাগিয়ে মাশরুম চাষ করে অতিরিক্ত রোজগার করছেন।
২০১৩ সাল থেকে মাশরুম চাষ করে আসছেন পুরাতন মালদহের সাহাপুর পাবনাপাড়ার বাসিন্দা সোনাই হালদার। এখন তিনি মালদহ জেলার সফল মাশরুম চাষীদের মধ্যে একজন। এই চাষ তিনি অবসর সময়ে করছেন। মাসে অতিরিক্ত ছয় থেকে সাত হাজার টাকা রোজগার হচ্ছে। শিলিগুড়ি থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাড়িতে চাষ শুরু করেন। এখন তিনি জেলার আগ্রহীদের মাশরুম চাষের প্রশিক্ষণও দেন। জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকেও তাঁকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
মাশরুম চাষি সোনাই হালদার বলেন, ইচ্ছে ছিল এমন কিছু করব যেটা কেউ করছে না। সেখান থেকেই মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়েছিলাম। ১০ বছরের বেশি সময় ধরে চাষ করছি, ভাল সাফল্য পেয়েছি। এখন আমি অনেককেই মাশরুম চাষের প্রশিক্ষণও দিচ্ছি।
advertisement
আরও পড়ুন –  ধেয়ে আসছে বিপুল বৃষ্টি! হাওয়ার গতি হবে তীব্র, তোলপাড়ের আশঙ্কা বিভিন্ন রাজ্যে
মাশরুম চাষে খরচ খুব কম। শুধুমাত্র মাশরুমের বীজ কিনতে যেটুকু খরচ। গমের ভুসি ও খড় সাদা ক্যারিব্যাগে ভর্তি করা হয়। তার মধ্যে দেওয়া হয় মাশরুমের বীজ। নিয়মিত জল দেওয়ার পর মাশরুম ফলতে শুরু করে। দুই দিন. তিন দিন পর পর মাশরুম তোলা শুরু হয়। সোনাই হালদার বলেন, চাষের পদ্ধতি জানতে পারলে সহজে চাষ করা সম্ভব। বিশেষ পদ্ধতিতে গমের ভুসি খড়ের মধ্যে মাশরুমের বীজ দেওয়া হয়। তারপর নিয়মিত জল দিতে হবে। প্রায় কুড়ি দিনের মধ্যেই মাশরুম বলবে।
advertisement
এক সময় মালদহে তেমন বিক্রি ছিল না। তবে এখন মালদহের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে পুষ্টিগুণে ভরপুর এই মাশরুম। এখন আর বাজারে গিয়ে বিক্রির প্রয়োজন হয় না। বাড়ি থেকেই বিক্রেতারা কিনে নিয়ে যায়। বাজারে চাহিদা বাড়ায় অনেকেই এখন মাশরুম চাষে আগ্রহ দেখাচ্ছে। খুব সহজেই চাষ সম্ভব, লোকসানের সম্ভবনা প্রায় নেই‌ মাশরুম চাষ করে।
advertisement
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Malda News: দিনে এক ঘন্টা সময় দিন, রোজগার ব্যাপক, শুধু এই চাষের পদ্ধতি জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement