advertisement

Mubadala-Reliance Retail deal: তিন সপ্তাহে পঞ্চম বিদেশি বিনিয়োগ ! রিলায়েন্স রিটেলে ৬,২৪৭.৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মুবাডালার

Last Updated:

তিন সপ্তাহের মধ্যে পঞ্চম বিদেশি বিনিয়োগ রিলায়েন্স রিটেলে !

#মুম্বই: বিনিয়োগের নিরিখে বিদেশি সংস্থাগুলির অন্যতম ভরসা যে রিলায়েন্স, তা ফের একবার প্রমাণিত ৷ জিও প্ল্যাটফর্মের পর রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও একের পর এক বিদেশি বিনিয়োগ অব্যাহত ৷ এবার আবুধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানি (Mubadala Investment Co) ৬,২৪৭.৫ কোটি টাকা রিলায়েন্স রিটেলে বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ মুকেশ আম্বানির রিটেল ইউনিটের ১.৪ শতাংশ শেয়ার কিনছে মুবাডালা ৷ গত তিন সপ্তাহে এই নিয়ে রিলায়েন্স রিটেলে পঞ্চম বিদেশি বিনিয়োগের ঘোষণা করা হল ৷ চলতি সপ্তাহেই আমেরিকার দুই সংস্থা জেনারেল অ্যাটলান্টিক ও সিলভার লেক কো ইনভেস্টরের পর এবার রিলায়েন্সের রিটেল ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল আবুধাবির মুবাডালা ৷
এর আগে বেসরকারি ইক্যুইটি সংস্থা জেনারেল অ্যাটলান্টিক পার্টনার্স ৩ হাজার ৬৭৫ কোটি টাকা লগ্নি করছে রিলায়েন্স রিটেল-এ ৷ রিলায়েন্স রিটেল-এর ০.৮৪ শতাংশ শেয়ার কিনছে তারা ৷ একের পর এক বিনিয়োগের ফলে রিলায়েন্স রিটেল-এর প্রি-মানি ইক্যুইটি ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা ৷
বিদেশি বিনিয়োগকারীদের কাছে লগ্নির সবচেয়ে ভরসার জায়গা হয়ে গিয়েছে রিলায়েন্স রিটেল ৷ গত কয়েক সপ্তাহে একাধিক বড় সংস্থা রিলায়েন্স রিটেল-এ লগ্নি করেছে৷  এর মধ্যে রয়েছে সিলভার লেক পার্টনার্স, KKR & Co-এর মতো সংস্থা ৷ সিলভার লেক পার্টনার রিলায়েন্স রিটেল-এর ১.৭৫ শতাংশ ও KKR & Co কিনেছে ১.২৮ শতাংশ শেয়ার৷
advertisement
advertisement
তেল থেকে টেলিকম-- দেশের গর্ব তথা বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর রিটেল ব্যবসা দ্রুত এগিয়ে চলছে ৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ালমার্টের ফ্লিপকার্টকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স ৷ গত মে মাসে রিলায়েন্স অনলাইন গ্রসারি পরিষেবা JioMart লঞ্চ করে৷ এই মুহূর্তে রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় রিটেল সংস্থা ৷
advertisement
আরআরভিএল-এর শাখা সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেড সংগঠিত খুচরো ক্ষেত্রে ভারতের বৃহত্তম, দ্রুততম হারে বর্দ্ধিত এবং সবথেকে মুনাফাজনক সংস্থা। সুপারমার্কেট থেকে শুরু করে কনজিউমর ইলেকট্রনিক্স চেইন বিপণি, পাইকারি ব্যবসা, ফ্যাশন আউটলেট এবং অনলাইন মুদিখানা বিপণি জিওমার্ট পরিচালনা করে তারা। দেশের প্রায় ৭,০০০ শহরে তাদের ১২,০০০-এর কাছাকাছি বিপণি রয়েছে। ফিউচার গোষ্ঠীর পাইকারি ও খুচরো ব্যবসা কিনে নেওয়ার পরে ভারতের সংগঠিত খুচরো ব্যবসা ক্ষেত্রের এক-তৃতীয়াংশ মুকেশ আম্বানির দখলে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mubadala-Reliance Retail deal: তিন সপ্তাহে পঞ্চম বিদেশি বিনিয়োগ ! রিলায়েন্স রিটেলে ৬,২৪৭.৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মুবাডালার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement