advertisement

PM Kisan: ২ কোটি কৃষকদের আটকে গিয়েছে যোজনার ২০০০ টাকা, জেনে নিন কবে ও কীভাবে মিলবে এই টাকা

Last Updated:

দেখে নিন কী কী কারনে আটকে যায় যোজনার টাকা-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan samman nidhi scheme) টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ বছরে ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে ছোট কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্র সরকার ৷  সম্প্রতি,যোজনার নবম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফে ৯ অগাস্ট ২০২১ কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে ৷ কিন্তু জানা গিয়েছে এখনও প্রায় ২ কোটি কৃষক রয়েছেন যাঁরা কিস্তির এই ২০০০ টাকা পায়নি ৷ কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা প্রায় ১২.১৪ কোটি কৃষকরা পেয়ে থাকেন ৷
১২.১৪ কোটি কৃষকদের মধ্যে ১০টি কোটি কৃষকদের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা চলে এসেছে ৷ অন্যদিকে, আবার ২ কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি ৷ কিন্তু কেন এই ২ কোটি কৃষকেদর টাকা আটকে গিয়েছে ?
জানা গিয়েছে, বিপুল সংখ্যয় জাল কৃষকরা এই যোজনার সুবিধা নিচ্ছিল ৷ সূত্রের খবর, এরকম ঘটনা তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত ও হিমাচল প্রদেশে দেখা গিয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, যে কৃষকরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাঁরাও এই যোজনার সুবিধা নিচ্ছেন ৷ এই তথ্য পাওয়ার পর কেন্দ্র সরকারের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এরকম কৃষকদের থেকে সরকারের তরফে টাকা ফেরতও নেওয়া শুরু করা হয়েছে ৷
advertisement
advertisement
মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, সরকার টাকা ফেরত নিয়ে নিচ্ছে দেখে একাধিক জাল কৃষকরা তাদের রেজিস্ট্রেশন তুলে নিয়েছে ৷ এর পাশাপাশি কিছু কৃষকদের ডেটা ভুল থাকায়ও তাঁদের পোর্টাল থেকে বের করে দেওয়া হয়েছে ৷
দেখে নিন কী কী কারনে আটকে যায় যোজনার টাকা
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার আলাদা আলাদা নামে হলে
  • IFSC কোড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে
  • কৃষকদের নাম ইংরেজিতে লেখা থাকতে হবে
  • গ্রামে নাম ভুল লিখলেও আটকে যাবে টাকা
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ২ কোটি কৃষকদের আটকে গিয়েছে যোজনার ২০০০ টাকা, জেনে নিন কবে ও কীভাবে মিলবে এই টাকা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement