advertisement

রান্নার জন্য গ্যাসের থেকে সস্তা বিকল্প নিয়ে আসতে চলেছে সরকার

Last Updated:

এর জেরে না তো কেবল দেশের অর্থব্যবস্থা আত্মনির্ভর হবে কিন্তু পেট্রোলিয়ামের উপরও নির্ভরতা কম হবে ৷

#নয়াদিল্লি: রান্না করার জন্য গরিবদের বিদ্যুৎ ব্যবহার করার জন্য উৎসাহিত করার বিষয়ে পর্যালোচনা করছে সরকার ৷ বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমাজের গরিব মানুষদের নিত্যদিনের প্রয়োজন পূরণ করার জন্য সস্তা বিকল্প হিসেবে বিদ্যুৎ উপলব্ধ করানো হবে ৷ এর জেরে পেট্রোলিয়ামের উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে ৷
বিদ্যুত মন্ত্রী আর কে সিংহ জানিয়েছেন, বিদ্যুৎ ভারতের ভবিষ্যত্‍ এবং আগামী দিনে দেশের বেশিরভাগ পরিষেবা বৈদ্যুতিক শক্তির উপর নির্ভর করবে ৷ তিনি আরও জানিয়েছেন, সরকার মন্ত্রালয় স্তরে একটি পাওয়ার ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব দিয়েছে ৷ এর লক্ষ্য হচ্ছে রান্নার কাজে কেবল বিদ্যুৎ ব্যবহার করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখা ৷ এর জেরে না তো কেবল দেশের অর্থব্যবস্থা আত্মনির্ভর হবে কিন্তু পেট্রোলিয়ামের উপরও নির্ভরতা কম হবে ৷ তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের সরকার গরিব কল্যাণ ও সাহায্য করার জন্য বদ্ধপরিকর ৷ এবং এই পদক্ষেপ গরিব মানুষদের সস্তা বিকল্প দেওয়ার জন্য নেওয়া হয়েছে ৷’
advertisement
আর কে সিংহ আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী লকডাউনের সময়ও গরিবদের কথা মাথায় রেখে পিএম আবাস যোজনা ও প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ জারি রেখেছিলেন ৷ পাশাপাশি এনটিপিসি-র মতো সংস্থার কাজ এবং দেশের অর্থনীতিতে তাদের যে বিপুল যোগদান তার প্রশংসা করেছেন ৷ অন্যদিকে এনটিপিসি-র চেয়ারম্যান গুরদীপ সিংহ জানিয়েছেন, রান্নার জন্য বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার জন্য তাদের তরফে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রান্নার জন্য গ্যাসের থেকে সস্তা বিকল্প নিয়ে আসতে চলেছে সরকার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement