advertisement

Success Story: শূন্য থেকে শুরু! খাঁটি ঘি বানিয়ে এখন ২০ লক্ষ টাকা উপার্জন বধূর

Last Updated:

Success Story: সেই ভাবনা থেকেই শুরু ঘিয়ের ব্যবসা৷ নাম দেন কিম্মুস কিচেন৷ নিজের ডাকনাম কিম্মু থেকেই নামকরণ করেন ব্যবসার৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লুধিয়ানা : শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছনর অন্যতম নিদর্শন কমলজি‍‍ৎ কৌর৷ ৫১ বছর বয়সি এই মহিলা কিম্মুস কিচেন-এর মালকিন৷ তাঁর হেঁশেলে তৈরি হয় খাঁটি দেশি ঘি৷ যা সম্পূর্ণ অর্গ্যানিক৷ ২০২০ সালে অতিমারিকালে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন৷ গত তিন বছরে পল্লবিত হয়েছে তাঁর উদ্যোগ৷ তিনি নিজে প্রথম কোভিড অতিমারিপর্বে আক্রান্ত হয়েছিলেন৷ সংক্রমণে সাঙ্ঘাতিক দুর্বল হয়ে পড়েছিলেন৷ তখনই তাঁর মনে হয়েছিল শৈশবে খাঁটি দুধের তৈরি ঘি তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলেছে৷ তিনি ঠিক করেন এই খাঁটি ঘি তিনি পৌঁছে দেবেন আরও অনেকের কাছে৷ সেই ভাবনা থেকেই শুরু ঘিয়ের ব্যবসা৷ নাম দেন কিম্মুস কিচেন৷ নিজের ডাকনাম কিম্মু থেকেই নামকরণ করেন ব্যবসার৷
লুধিয়ানার এক গ্রামে শৈশব কেটেছিল কমলজিতের৷ বিয়ের পর তাঁর ডায়েট থেকে ক্রমে বিদায় নিতে চায় খাঁটি দুধ, ঘি, মাখন৷ কারণ শহরাঞ্চলে থাকার ফলে তিনি সেগুলি পেতেন না হাতের কাছে৷ সেই ভাবনা থেকেই শুরু ঘিয়ের কারবার৷ ঠিক করেন নিজেও খাবেন খাঁটি ঘি৷ বাকিদেরও খাওয়াবেন৷
advertisement
advertisement
দেশজ ও ঘরোয়া বিলোনা পদ্ধতিতে তিনি ঘি তৈরি করতে শুরু করেন৷ এই পদ্ধতি অত্যন্ত সময়সাপেক্ষ ও কঠিন৷ কিন্তু যে ঘি পাওয়া যায়, সেটি খুবই স্বাস্থ্যকর৷ এই ঘিয়ে থাকে না কোনও অশুদ্ধতা বা ভেজাল৷ স্বভাবতই বাজারচলতি ঘিয়ের থেকে এর দামও বেশি৷ সাধারণত দুধ জ্বাল দিয়ে তার মাঠা থেকে ঘি তৈরি হয়৷ কিন্তু বিলোনা ঘি তৈরি হয় টকদই থেকে৷ বহু ক্ষণ সময় লাগে বিলোনা পদ্ধতিতে টকদই থেকে ঘি তৈরি হতে৷
advertisement
কমলজিৎ এখন থাকেন মহারাষ্ট্রের ঠানে শহরে৷ তবে তাঁর উদ্যোগে ঘি তৈরি হয় লুধিয়ানায়৷ তার পর সেখান থেকে পৌঁছে যায় মহারাষ্ট্রের বিভিন্ন শহরে৷ ২০০, ৫০০ ও ১০০০ মিলিলিটারের কৌটোয় বিক্রি হয় কমলজিতের তৈরি ঘি৷ দাম শুরু হয় ৩৯৯ টাকা থেকে৷ কোনও কোনও দিন একশোর থেকেও বেশি অর্ডার পান তিনি৷ আবার এমনও দিন যায়, যেদিন একটা অর্ডারও আসে না৷ কিন্তু তাতে হতাশ হন না কমলজিৎ৷ জানেন, ব্যবসায় ওঠাপড়া থাকবেই৷ সেই মনোবল থেকেই আজ তাঁর বাৎসরিক উপার্জন ২০ লক্ষ টাকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: শূন্য থেকে শুরু! খাঁটি ঘি বানিয়ে এখন ২০ লক্ষ টাকা উপার্জন বধূর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement