advertisement

Scam Calls: এই পাঁচ ফোন কল রিসিভ করেছেন! পড়তে পারেন মারাত্মক বিপদে!

Last Updated:

অনেক সময়ই ভুয়ো ফোন করে নানা ধরনের তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করা হয়। কেমন ফোন আসতে পারে জালিয়াতির অঙ্গ হিসেবে দেখে নেওয়া যাক এক নজরে—

কলকাতা: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে নানা ধরনের সমস্যাও। এর মধ্যে অন্যতম হল সাইবার জালিয়াতি। আজকাল অর্থের লেনদেন বেশির ভাগই হয় অনলাইনে। ফলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা খুবই বেশি।
অনেক সময়ই ভুয়ো ফোন করে নানা ধরনের তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করা হয়। কেমন ফোন আসতে পারে জালিয়াতির অঙ্গ হিসেবে দেখে নেওয়া যাক এক নজরে—
১. আপনার ক্রেডিট/ডেবিট কার্ড বা অ্যাকাউন্টের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে:
কোনও অচেনা নম্বর ফোন করে ব্যাঙ্কের ম্যানেজার বা গ্রাহক প্রতিনিধি আধিকারিক পরিচয় দিয়ে কথা বলতে পারে জালিয়াতরা। জালিয়াতরা দাবি করে, নতুন নির্দেশিকা এসেছে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে। অথবা, ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স নেই। এরপর কার্ডের বিবরণ, অ্যাকাউন্টের বিবরণ বলে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হতে পারে।
advertisement
advertisement
২. মোবাইল সার্ভিস প্রোভাইডার হিসেবে ফোন:
‘আমি অমুক সার্ভিস প্রোভাইডারের তরফ থেকে কল করছি’ বলে ফোন আসতে পারে। ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিবরণ যাচাই করা হতে পারে। এরপর কোনও ভাল মোবাইল প্ল্যান বা কোনও বিশেষ অফার দেওয়ার নাম করে ব্যাঙ্কের বিশদ জেনে নিতে পারে।
advertisement
৩. অজানা নম্বর থেকে মিসড কল:
কোনও অজানা নম্বর থেকে আসা ‘মিসড কল’ও জালিয়াতির অঙ্গ হতে পারে। এধরনের নম্বরে কখনও ঘুরিয়ে ফোন করা উচিত নয়৷ আন্তর্জাতিক কোনও নম্বর, (যা +91 দিয়ে শুরু হয় না) থেকে মিসড কল এলেও কল ব্যাক করা যাবে না।
advertisement
৪. BHIM/ Paytm আপগ্রেড:
নোটবন্দির পর থেকেই Paytm এবং BHIM জাতীয় অ্যাপের চাহিদা বেড়েছে। জালিয়াতরাও তৎপর। ফোন করে BHIM অ্যাকাউন্ট পেতে তাদের সহায়তা করার ফাঁদে ফেলা হয়, বিশেষত বয়স্কদের। মোবাইল ব্যাঙ্কিং এবং ওয়ালেট অ্যাপে সাহায্য করার নাম করে শেষ পর্যন্ত ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেওয়া হয়।
৫. আয়কর বিভাগ থেকে কল:
এমনকী আয়কর বিভাগ থেকেও ফোন করা হতে পারে। সাধারণত এমন ব্যক্তিকেই কল করা যিনি আয়কর প্রদানের উপযুক্তই নন, বিশেষত, বয়স্ক নাগরিকদের। ভয়ে বা বিস্ময়ে অনেকেই ব্যাঙ্কের তথ্য জানিয়ে ফেলেন।
advertisement
বাঁচার উপায়:
মনে রাখতে হবে, ব্যাঙ্ক থেকে বেশির ভাগ সময়ই বিমা বা ঋণ সংক্রান্ত বিষয়ে কল করা হয়। কোনও ব্যাঙ্কের তরফ থেকেই কার্ড বা অ্যাকাউন্ট সম্পর্কিত বিশদ জিজ্ঞাসা করা হয় না। ব্যাঙ্কগুলি মূলত ই-মেলের মাধ্যমে যোগাযোগ করে, খুব প্রয়োজনে গ্রাহককে শাখায় দেখা করতে বলে।
ভুয়ো কলগুলিকে উপেক্ষা করাই ভাল। কোনও বিবরণ প্রকাশ করা বা বেশি কথা বলা ঠিক নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Scam Calls: এই পাঁচ ফোন কল রিসিভ করেছেন! পড়তে পারেন মারাত্মক বিপদে!
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement