advertisement

দারুণ খবর ! ২০২১-এর মাঝামাঝি ফের শুরু হতে পারে জেট এয়ারওয়েজের উড়ান

Last Updated:

আগামী বছর অর্থাৎ ২০২১-এর মাঝামাঝি সময় থেকেই ফের শুরু হতে পারে জেট এয়ারওয়েজের উড়ান ৷

#মুম্বই: ঋণের ভারে জর্জরিত জেট এয়ারওয়েজের উড়ান থেমে গিয়েছে গত বছর এপ্রিলেই ৷ কিন্তু দেউলিয়া হওয়া বিমানসংস্থা ফের শীঘ্রই আকাশে ডানা মেলতে পারে ৷ কারণ আশার কথা শোনাচ্ছেন সংস্থার  নতুন মালিকরা ৷ কথা দিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২১-এর মাঝামাঝি সময় থেকেই ফের শুরু হতে পারে জেট এয়ারওয়েজের উড়ান ৷
দুবাইয়ের সংস্থা মুরারি লাল জালান এবং লন্ডনের কালরক ক্যাপিটালের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ বছর ধরে জেট এয়ারওয়েজের এক গৌরবময় ইতিহাস রয়েছে। কনসর্টিয়ামের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব আবারও জেট এয়ারওয়েজকে আকাশে ফিরিয়ে আনা।’’
একসময়ে দেশের অন্যতম বড় উড়ান সংস্থা যে এভাবে আচমকাই নিজেদের দেউলিয়া ঘোষণা করে পরিষেবা বন্ধ করে দেবে, তা হয়তো অনেকেই ভাবেননি ৷ সংস্থার প্রচুর কর্মীরাই বহু দিন চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন ৷ জেট এয়ারওয়েজের যাত্রা ফের শুরু হোক, সেটাই চান প্রত্যেকেই ৷ প্রায় ৪৫ হাজার কোটি টাকার ঋণের দায়ে দেউলিয়া হয়ে ২০১৯ সালের ১৭ এপ্রিল বন্ধ করে দিতে হয় উড়ান। আপাতত যা ঠিক হয়েছে, তাতে জেট এয়ারওয়েজের উড়ান পুনরায় চালু হলে ব্র্যান্ড ইমেজের কথা মাথায় রেখে সংস্থার পুরনো নামই রাখা হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দারুণ খবর ! ২০২১-এর মাঝামাঝি ফের শুরু হতে পারে জেট এয়ারওয়েজের উড়ান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement