advertisement

LIC-র এই পলিসিতে মাত্র ২৮ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

এই ইনস্যুরেন্স প্ল্যানে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা মিলবে ৷ এটি একটি নন লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান ৷

#নয়াদিল্লি: LIC-র মাইক্রো বচত বিমা যোজনা (Micro Bachat Insurance Policy) লো ইনকাম গ্রুপের ব্যক্তিদের জন্য বেশ লাভজনক ৷ যে ব্যক্তিদের আয় কম তাদের জন্য LIC-র মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যান (Micro Insurance Plan) বেশ লাভজনক স্কিম ৷ এই স্কিমটা প্রোটেকশন ও সেভিংসের কম্বিনেশন ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে এই প্ল্যানের জেরে তার পরিবার পেয়ে যাবে আর্থিক সাহায্য ৷ পাশাপাশি পলিসি ম্যাচিউর হওয়ার পর এককালীন টাকা পেয়ে যাবেন ৷
১) মিলবে লোনের সুবিধা- মাইক্রো বচত নামে এই রেগুলার প্রিমিয়াম প্ল্যানে একাধিক ফিচার্স রয়েছে ৷ এই ইনস্যুরেন্স প্ল্যানে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা মিলবে ৷ এটি একটি নন লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান ৷ এই প্ল্যানে পলিসিতে লয়েল্টির সুবিধা মিলবে ৷ কেউ যদি ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়ে থাকে তাহলে এই মাইক্রো বচত প্ল্যানে লোনের সুবিধা পেয়ে যাবেন ৷
advertisement
২) কে নিতে পারবেন লোন ? ১৮ থেকে ৫৫ বছরের ব্যক্তিরা এই প্ল্যান নিতে পারবেন ৷ এই পলিসির জন্য মেডিকেল পরীক্ষার দরকার নেই ৷ কেউ ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়ে থাকলে এবং তার পরে ৬ মাস পর্যন্ত প্রিমিয়াম না দিতে পারলে ৬ মাস পর্যন্ত বিমার সুবিধা মিলবে ৷ পলিসি হোল্ডার ৫ বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে ২ বছর পর্যন্ত অটো কভার মিলবে ৷ এই প্ল্যানের নম্বর ৮৫১ ৷
advertisement
advertisement
৩) কত বছরের জন্য হবে পলিসি টার্ম ? মাইক্রো বচত ইনস্যুরেন্স প্ল্যানের পলিসি টার্ম ১০ থেকে ১৫ বছরের জন্য হয় ৷ এই প্ল্যানে বার্ষিক, ৬ মাসে, ত্রৈমাসিকে ও মাসের হিসেবে প্রিমিয়াম দিতে পারবেন ৷ এখানে এলআইসি-র অ্যাক্সিডেন্টাল রাইডার যুক্ত করার সুবিধা মিলবে ৷ তবে এর জন্য আলাদা করে প্রিমিয়াম দিতে হবে ৷
advertisement
৪) প্রতিদিন ২৮ টাকা করে দিয়ে মিলবে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স - ১৮ বছরের কোনও ব্যক্তি ১৫ বছরের প্ল্যান নিয়ে থাকে প্রতি হাজারে ৫১.৫ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ২৫ বছরের ব্যক্তিকে ১৫ বছরের জন্য প্রতি হাজারে ৫১.৬০ টাকা, ৩৫ বছরের ব্যক্তিকে ৫২.২০ টারা প্রিমিয়াম দিতে হবে ৷ ১০ বছরের প্ল্যানে প্রতি হাজারে ৮৫.৪৫ থেকে ৯১.৯ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ প্রিমিয়ামে ২ শতাংশের ছাড় মিলবে ৷ পলিসি কেনার পর প্ল্যান পছন্দ না হলে ১৫ দিনের মধ্যে পলিসি সারেন্ডার করতে পারবেন ৷ ৩৫ বছরের কোনও ব্যক্তি ১ লক্ষ টাকার সম অ্যাসিউর্ড ১৫ বছরের পলিসি নিলে বার্ষিক ৫১১৬ টাকার প্রিমিয়াম দিতে হবে ৷ চালু পলিসি থেকে ৭০ শতাংশ পর্যন্ত লোন মিলবে ৷
advertisement
৫) কী ভাবে হিসেব হবে ? কোনও ব্যক্তি ৩৫ বছর বয়সে ১৫ বছরের জন্য এই পলিসি নিয়ে থাকলে তাঁকে বছরে ৫২.২০ টাকা ( ১ হাজার টাকার বিমা করা টাকার উপরে ) প্রিমিয়াম জমা করতে হবে ৷ ২ লক্ষ টাকার বিমা নিলে বছরে ৫২.২০x ১০০ x ২ অর্থাৎ ১০,৩০০ টাকা জমা করতে হবে ৷ অর্থাৎ প্রতিদিন ২৮ টাকা ও মাসে ৮৪০ টাকার প্রিমিয়াম জমা করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই পলিসিতে মাত্র ২৮ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement