advertisement

Rakshabandhan: রাখিতে বোনকে মাত্র ১ টাকার এই সরকারি স্কিম উপহার দিন, পেয়ে যাবে ১৫ লক্ষ টাকা

Last Updated:

কেন্দ্র সরকারের তরফে মেয়েদের জন্য এই স্মল সেভিংস স্কিম চালু করা হয়েছিল ৷

#নয়াদিল্লি: রাখিতে (Raksha Bandhan 2021) বোনকে কী উপহার দেবেন এখনও ভেবে উঠতে পারেননি ? তবে আর চিন্তা নেই, কারণ এবছর আপনি এমন একটি উপহার দিতে পারবেন যা আপনার বোনের ভবিষ্যত সুরক্ষিত করতে সাহায্য করবে ৷ সরকারি এমন একটি স্কিম রয়েছে যেখানে প্রতিদিন মাত্র ১ টাকা করে জমিয়ে ভবিষ্যতের জন্য বড় ফান্ড তৈরি করতে পারবেন ৷
সরকারি এই স্কিমের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ৷ নিশ্চিত রিটার্নের পাশাপাশি আপনার টাকা এখানে সুরক্ষিত থাকবে ৷
কী এই সুকন্যা সমৃদ্ধি যোজনা- কেন্দ্র সরকারের তরফে মেয়েদের জন্য এই স্মল সেভিংস স্কিম চালু করা হয়েছিল ৷ বেটি বাচাও বেটি পড়াও এই যোজনার অন্তর্ভুক্ত এই স্কিম লঞ্চ করা হয়েছিল ৷ স্মল সেভিংস স্কিমের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা বেশ ভাল সুদ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
মাত্র ২৫০ টাকা দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ অর্থাৎ আপনি প্রতিদিন ১ টাকা করে সেভিংস করে এই স্কিমের সুবিধা নিতে পারবেন ৷ এক আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে এই যোজনায় ৷ অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে এই অ্যাকাউন্টে ৷
advertisement
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে যা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায় ৷ এর আগে এই স্কিমে ৯.২ শতাংশ পর্যন্তও সুদ দেওয়া হয়েছে ৷ মেয়ের ৮ বছর বয়সের পর উচ্চশিক্ষার জন্য এই যোজনা থেকে ৫০ শতাংশ টাকা তুলে নেওয়া যেতে পারে ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনা যে কোনও ব্যাঙ্কে বা পোস্ট অফিসে খোলা যেতে পারে ৷ মেয়ে জন্মানোর পর থেকে ১০ বছর হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ প্রতিবছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য যত বছর টাকা জমা দেওয়া হয়নি প্রতি বছরের জন্য ন্যূনতম ২৫০ ও ৫০ টাকা করে পেনাল্টি চার্জ দিতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার দিন থেকে ১৫ বছর পর্যন্ত রিঅ্যাক্টিভেট করা যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rakshabandhan: রাখিতে বোনকে মাত্র ১ টাকার এই সরকারি স্কিম উপহার দিন, পেয়ে যাবে ১৫ লক্ষ টাকা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement