advertisement

সরকারের এই স্কিমে ৫৫ টাকা জমা করুন, অ্যাকাউন্টে চলে আসবে ৩৬ হাজার টাকা !

Last Updated:

এই যোজনার সুবিধা নিতে চাইলে যে কোনও জন সেবা কেন্দ্রে গিয়ে PM-SYM অ্যাকাউন্ট খুলতে হবে ৷

#নয়াদিল্লি: ভবিষ্যতের জন্য সকলেই কোনও কোনও স্কিমে বা ফান্ডে ইনভেস্ট করে থাকেন ৷ বাজারে এরকম সরকারি এবং বেসরকারি একাধিক স্কিমও রয়েছে ৷ এরকম একটি কেন্দ্র সরকারের স্কিম রয়েছে যেখানে সামান্য টাকা ইনভেস্ট করে ভাল আয় করতে পারবেন ৷
মোদি সরকারের পেনশন যোজনার মধ্যে একটি হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM) ৷ এই পেনশন স্কিমটি শুরু করা হয় অসংগঠিত শ্রমিকদের জন্য, যাঁদের বছরে ৩৬০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷ এই যোজনার ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ প্রিমিয়াম ব্যক্তির বয়সের উপর নির্ভর করবে ৷ বছরে ৩৬০০০ টাকা পেনশন মাসে ৩০০০ টাকা হিসেবে দেওয়া হবে ৷ এই যোজনার সুবিধা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া যাবে ৷ এরক জন্য দেশজুড়ে প্রায় ৩.৫২ লক্ষ কমন সার্ভস সেন্টার রয়েছে ৷
advertisement
এই যোজনার সুবিধা নিতে চাইলে যে কোনও জন সেবা কেন্দ্রে গিয়ে PM-SYM অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এই যোজনায় আবেদন করার জন্য আপনার আধার কার্ড ও ব্যাঙ্কের পাসবুক লাগবে ৷ পিএম শ্রম যোগী মানধন যোজনায় অ্যাকাউন্ট খুললে আবেদনকারীর জন্য শ্রম যোগী কার্ড (Shram Yogi Card) জারি করা হয়ে থাকবে ৷
advertisement
কেন্দ্র সরকারের তরফে অসংগঠিত শ্রমিকদের জন্য এই পেনশন যোজনা চালু করা হয়েছি ৷ এই যোজনায় ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷ এই যোজনায় আপনি যত টাকা যোগদান করবেন ঠিক তত টাকা সরকারের তরফেও যোগদান করা হবে ৷ এই যোজনায় আপনি ৬০ বছরের পর থেকে আজীবন পেনশন পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সরকারের এই স্কিমে ৫৫ টাকা জমা করুন, অ্যাকাউন্টে চলে আসবে ৩৬ হাজার টাকা !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement