advertisement

এবার ১০ শতাংশ কর্মী ছাঁটছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা IndiGo

Last Updated:

করোনা ভাইরাস অতিমারি শুরু হওয়ার পরেই প্রবল আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে IndiGo৷ গত মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বন্ধ৷

#নয়াদিল্লি: ভারতের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহণ সংস্থা IndiGo-তেও এ বার চাকরি ছাঁটাইয়ের কালো মেঘ! করোনা ভাইরাসের জেরে আর্থিক ধাক্কা সামাল দিতে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে IndiGo৷ সংস্থার সিইও রণজয় দত্তের কথায়, 'IndiGo-র ইতিহাসে এই প্রথম আমরা এরকম বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম৷ পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই আর্থিক অবস্থায় কিছু বলিদান না দিলে আমরা কোম্পানি চালাতে পারবো না৷'
করোনা ভাইরাস অতিমারি শুরু হওয়ার পরেই প্রবল আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে IndiGo৷ গত মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বন্ধ৷ ২ মাসের ব্যবধানে ঘরোয়া উড়ান পরিষেবা চালু হলেও, আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও চালু হয়নি৷
ছাঁটাই করা কর্মীদের 'নোটিস পে' দেবে ইন্ডিগো৷ মোট বেতনের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে৷ এছা়ড়াও পৃথকীকরণ বা বিচ্ছেদ ভাতা দেওয়া হবে৷ যা মোট সিটিসি (কস্ট টু কোম্পানি)-র এক মাসের টাকা৷ সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'যে কর্মীকে ছাঁটাই করা হবে, তিনি ন্যূনতম তিন মাসের মোট বেতন (গ্রস স্যালারি) পাবেন৷ এছাড়াও নোটিস পে ও পৃথকীকরণ ভাতা পাবেন৷'
advertisement
advertisement
বর্তমানে ইন্ডিগোর কর্মীসংখ্যা ২৩ হাজার ৫৩১। তার মধ্যে ১০ শতাংশকে ছাঁটাই করতে চলেছে সংস্থা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার ১০ শতাংশ কর্মী ছাঁটছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা IndiGo
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement