Indigo: ইতিহাস গড়ল 'ইন্ডিগো', একসঙ্গে অর্ডার দিল ৫০০ টি বিমানের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৫০০টি নতুন বিমানের অর্ডার দিয়ে ইটিহাস গড়ল IndiGo এয়ারলাইন্স। এর আগে কোনও এয়ারলাইন্স একসঙ্গে এতগুলো বিমান কেনেনি
নয়াদিল্লি: ৫০০টি নতুন বিমানের অর্ডার দিয়ে ইটিহাস গড়ল IndiGo এয়ারলাইন্স। এর আগে কোনও এয়ারলাইন্স একসঙ্গে এতগুলো বিমান কেনেনি। জানা গিয়েছে, আগামী ১০ বছরে ইন্ডিগো এয়ারলাইন্স-এ ১০০০টি নয়া বিমান থাকবে।
অর্ডার দেওবা ৫০০-টি বিমানের মধ্যে থাকবে A320NEO, A321NE0 ও A321XLR-এর মত বিমান। ইন্ডিগোর চেয়ারম্যান পিটার এলবার্স জানান, ” ৫০০-টি বিমান কেনার ঐতিহাসিক সিদ্ধান্তটি সংস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী ১০ বছরে প্রায় ১০০০টি বিমানের অর্ডার-সহ ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক সংহতি রক্ষায় বদ্ধপরিকর।”
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ৫০০টি এয়ারবাস A320 ফ্যামিলির। ২০৩০-২০৩৫-এর মধ্যে বিমানগুলির ডেলিভারি হবে। এর আগে এত বড় অর্ডার দিয়েছিল একমাত্র এয়ার ইন্ডিয়া। ৪৭০ টি বিমান কেনার কথা ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছে ২৫০ টি এয়ারবাস ও ২২০ টি বোয়িং এয়ারক্রাফ্ট। কিন্তু এয়ার ইন্ডিয়ার রেকর্ড-ও ভেঙে দিল ইন্ডিগো। এর আগে এত সংখ্যক বিমান কেনার রেকর্ড রয়েছে অ্যামেরিকান এয়ারলাইনস-এর। ২০১১-এ বোয়িং এবং এয়ারবাসের থেকে কিনেছিল ৪৬০ টি বিমান।
advertisement
advertisement
ইন্ডিগো বর্তমানে দিনে প্রায় ১,৮০০টি উড়ান চালায়। এর বেশিরভাগই ভারতের মধ্যে। মাত্র ১০%-ই আন্তর্জাতিক রুটে চালায় ইন্ডিগো। এয়ারবাস এবং বোয়িং- এই দুই সংস্থার থেকেই এই ৫০০টি বিমান কেনা হবে। এর মাধ্যমেই ইউরোপের ২৭টি স্থানে পৌঁছে যাবে ইন্ডিগো। তালিকায় ব্রিটেন, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের মতো বেশ কিছু দেশ রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2023 8:36 PM IST








