advertisement

Unlock 1.0: দোকান খুলতে গোটা দেশে এক নিয়ম হোক, চায় খুচরো ব্যবসায়ীদের সংগঠন

Last Updated:

আনলক ১-এ স্টোর খোলার জন্য রিটেল ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সংজ্ঞা ও নীতি দাবি করল রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া৷ তাঁদের বক্তব্য, রিটেলার বা খুচরো দোকানিদের ক্ষেত্রে গোটা দেশে একটিই নীতি তৈরি হোক৷

#কলকাতা: লকডাউন ৫-এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে আনলক ১৷ অর্থনীতির একের পর এক ক্ষেত্র খোলা হচ্ছে৷ ছাড় দেওয়া হচ্ছে লকডাউন নিয়মেও৷ আনলক ১-এ স্টোর খোলার জন্য রিটেল ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সংজ্ঞা ও নীতি দাবি করল রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া৷ তাঁদের বক্তব্য, রিটেলার বা খুচরো দোকানিদের ক্ষেত্রে গোটা দেশে একটিই নীতি তৈরি হোক৷
রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র বক্তব্য, রিটেল স্টোরের সংজ্ঞাতেই সমস্যা হচ্ছে৷ যেমন গুজরাত, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রেদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু ও অসমে বড় স্ট্যান্ড অ্যালোন (একক) দোকানকে মল হিসেবে দেখা হয়৷ আবার কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে স্টোরগুলিতে বলা হয়েছে, এসি চালানো যাবে না৷ লকডাউনের জেরে অনাবশ্যক খুচরো দ্রব্য বিক্রি মার্চে ৫০ শতাংশ পড়ে গিয়েছে৷ মে মাসে তা আরও কমে ৮০ শতাংশ হয়েছে৷ আবশ্যিক খুচরো দ্রব্যের বিক্রি এপ্রিলে পড়েছে ৪০ শতাংশ৷ মে মাসে আরও ৩০ শতাংশ পতন৷ এই পঙ্গুত্ব অবস্থায় শুধু দেশের রিটেল ব্যবসাই ক্ষতিগ্রস্ত হয়নি, তার সঙ্গে যুক্ত নানা ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য ক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
advertisement
সংগঠনের দাবি, দেশের সর্বত্র রি-ওপেনিং প্রক্রিয়ায় একটি ইউনিফর্ম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হোক৷ বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম না হয়ে৷ দোকান খোলার অনুমতি, খোলার সময়, কতক্ষণ দোকান খোলা থাকবে, কতজন কর্মী, জিনিসের দাম, দোকানে একসঙ্গে কতজন ক্রেতা থাকবে-- সব ক্ষেত্রেই গোটা দেশে একই নিয়ম হোক৷
advertisement
রিটেলারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র CEO কুমার রাজাগোপালনের কথায়, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের লকডাউন ১ নিয়মকে স্বাগত জানাচ্ছি আমরা৷ মল ও সব খুচরো দোকান খুলবে, এটা খুবই ভালো সিদ্ধান্ত৷ দেশের ৪ কোটি ৬০ লক্ষ মানুষ রিটেল সেক্টরে কাজ করেন৷ করোনা ভাইরাস ও লকডাউনের জেরে প্রচুর মানুষ এই সেক্টরে চাকরি হারিয়েছেন৷ আমরা চাইছি, দোকান খোলা ও ব্যবসা করার ক্ষেত্রে রিটেল সেক্টরের নীতি গোটা দেশে এক হোক৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Unlock 1.0: দোকান খুলতে গোটা দেশে এক নিয়ম হোক, চায় খুচরো ব্যবসায়ীদের সংগঠন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement