advertisement

Indian Railways: শীঘ্রই একাধিক রুটে চলবে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন

Last Updated:

সম্প্রতি ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার বের করেছে রেল ৷

#নয়াদিল্লি: ট্রেনের স্পিড বাড়ানোর জন্য বেশ কিছু সময় ধরে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল ৷ এর জেরে মিশন রফতার চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফে ৷ সম্প্রতি ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার বের করেছে রেল ৷ এই টেন্ডার ১০ জুলাই খোলা হবে ৷ এই প্রোজেক্টের মাধ্যমে রেল শীঘ্রই ৪৪টি হাই স্পিড ট্রেন পেয়ে যাবে যা দেশের একাধিক রুটে চলবে ৷ করোনা সংক্রমণের জেরে রেলের তরফে জানানো হয়েছে, যে ডকুমেন্ট ম্যানুয়ল রূপে দিতে হত তা জোনাল রেলের জিএম/ সচিব/ আরডিএসও-র সচিব/ এনএআইআর-কে দেওয়া যেতে পারে ৷
ট্যুইট করে রেলের তরফে জানানো হয়েছে , চেন্নাই কোচ ফ্যাক্টরি ৪৪ সেমি হাই স্পিড ট্রেন সেটের টেন্ডার জারি করেছে যা ১০ জুলাই ২:১৫ নাগাদ খুলে যাবে ৷
এই প্রোজেক্টের আওতায় হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো তৈরি করা হবে ৷ এর জন্য রেলের তরফে গ্লোবাল টেন্ডার জারি করা হয়েছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসে ৪টি কামরার একটি সেট এবং ৪টি সেটকে জুড়ে একটি ট্রেন তৈরি করা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
দেশজুড়ে আলাদা আলাদা হাই স্পিড ট্রেন চালানোর প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ এর জন্য একাধিক জায়গায় ট্রায়ালও চলছে ৷ হাই স্পিড ট্রেনের জন্য বিশেষ রেল লাইন তৈরি হচ্ছে ৷ পাশাপাশি 'Make in India' অভিযানের জন্য শীঘ্রই দেশে ট্রেনের নতুন ইঞ্জিন তৈরি করার কথা বলেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: শীঘ্রই একাধিক রুটে চলবে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement