advertisement

ব্যবসার সহজ পরিবেশ, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উপরে উঠে এল ভারত

Last Updated:
#নয়াদিল্লি: ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এদেশে আরও সহজ হচ্ছে ৷ বিশ্ব ব্যাঙ্কের Ease Of Doing Business-র র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উপরে উঠে এল ভারত ৷ গত বছর ৭৭ নম্বরে থাকলেও এবছর র‍্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি করে ৬৩ নম্বরে উঠে এসেছে ভারত ৷ নিঃসন্দেহে মোদি সরকারের কাছে যা বড় সাফল্য ৷
গোটা বিশ্বের ১১৫টা দেশের সরকার গত এক বছরে ২৯৪টা সংস্কারের প্রকল্প ঘোষণা করেছে ৷ উদ্দেশ্য একটাই, ব্যবসা-বাণিজ্যের কাজ আরও সহজ করা দেশের অভ্যন্তরের বেসরকারি ক্ষেত্রে ৷ এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে, তেমনি বাণিজ্যের প্রসারও সম্ভব ৷ বিশ্ব ব্যাঙ্কের ‘Doing Business 2020’ সমীক্ষায় এমনটাই প্রকাশ পেয়েছে ৷ বিশ্বের ১৯০টা দেশে ব্যবসা-বাণিজ্যের ১০টি ক্ষেত্রে ১ মে, ২০১৯ পর্যন্ত ( ১২ মাস) সমীক্ষা চালানো হয়েছিল ৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দিয়েই এই সমীক্ষা চালানো হয় ৷
advertisement
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত ও পাকিস্তান দু’দেশেরই এই তালিকায় যথেষ্ট উন্নতি ঘটেছে ৷ ব্যবসা-বাণিজ্যের জন্য আদর্শ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে উন্নতি করা ১০টি দেশের তালিকায় রয়েছে এই দু’দেশই ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যবসার সহজ পরিবেশ, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উপরে উঠে এল ভারত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement