advertisement

সরকারের নির্দেশ অনুযায়ী এই কাজটি না করে থাকলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা !

Last Updated:

লিঙ্কিংয়ের কাজ ৩১ মার্চ পর্যন্ত না করা হলে ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷

#নয়াদিল্লি: বর্তমানে দেশের সমস্ত নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত জরুরি একটি সরকারি ডকুমেন্ট ৷ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গ্যাস সিলিন্ডার, আইটি রিটার্ন ফাইল থেকে সরকারি প্রকল্পের সুবিধা, সমস্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামমূলক ৷ সরকারের নির্দেশ অনুযায়ী, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আধার ও প্যান লিঙ্ক করার সময় দেওয়া হয়েছে ৷ লিঙ্কিংয়ের কাজ ৩১ মার্চ পর্যন্ত না করা হলে ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷
আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, প্যান ও আধার লিঙ্ক করা না থাকলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে ৷ ৩১ মার্চ ২০২১ এর পর যদি কেউ বাতিল প্যান কার্ড ব্যবহার করতে ধরা পড়েন তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন ২৭২বি অনুযায়ী ১০০০০ টাকার জরিমানা দিতে হতে পারে ৷
প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ লিঙ্ক না করা থাকলে প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে ৷ প্যান কার্ড বাতিল হয়ে গেলে একাধিক সমস্যা হতে পারে ৷ সিবিডিটি-র তরপে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্যান ও আধার লিঙ্ক করা না থাকলে আইটি রিটার্ন ফাইল করা যাবে না ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করবেন ?
প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইটে incometaxindiaefiling.gov.in গিয়ে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে ৷
সমস্ত বক্স ফিলআপ করার পর Link Aadhar এ ক্লিক করতে হবে ৷
তবে খেয়াল রাখতে হবে ফিলআপ করার সময় নাম ও নম্বর যেন সঠিক থাকে ৷
এছাড়া প্যান কার্ড সেন্টারে গিয়েও প্যান ও আধার লিঙ্ক করাতে পারবেন ৷ এর জন্য ২৫ থেকে ১১০ টাকা চার্জ ও প্যান ও আধারের ফটোকপি দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সরকারের নির্দেশ অনুযায়ী এই কাজটি না করে থাকলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement