advertisement

১ টাকায় মিলবে আনলিমিটেড ৪জি ডেটা

Last Updated:

এবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এল আইডিয়া সেলুলার ৷

#মুম্বই: রিল্যায়েন্সকে টক্কর দিতে একের পর এক নতুন প্ল্যান বাজারে নিয়ে আসছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷ জিও লঞ্চ হওয়ার পর থেকেই  রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাই সংস্থাগুলি ৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ৪জি ডেটা ঘোষণা করার পর থেকেই গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধে ৷ এবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এল আইডিয়া সেলুলার ৷
মাত্র ১ টাকায় আনলিমিটেড ৪জি এন্টারনেট পরিষেবা নিয়ে এল আইডিয়া ৷ এই অফারে ১ টাকায় আনলিমিটেড ৪জি ডেটা পাওয়া যাবে ৷ তবে এক ঘণ্টার জন্য ৷ পাশাপাশি এক ফোন নম্বরে একবারই এই অফার পাওয়া যাবে ৷
এই মুহূর্তে যারা আইডিয়ার কাস্টমার এবং যাদের কাছে ৪জি স্মার্টফোন ও ৪জি সিম কার্ড রয়েছে তারা এই অফারটি পাবেন ৷ এই পরিষেবার পেতে গ্রাহকদের ৪১১ মন্বরে ফোন করতে হবে ৷ ফোন করার পর তাদের দেওয়া স্টেপসগুলি ফলো করতে হবে অফারটির সুবিধা পেতে ৷ তবে মনে রাখবেন সেই সময় আপনার মিনিমান ১ টাকা ব্যালেন্স থাকতে হবে ৷ কারণ পরিষেবার জন্য যখন আপনি ফোন করবেন তখনই আপনার ব্যালেন্স থেকে ১ টাকা কেটে নেওয়া হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ টাকায় মিলবে আনলিমিটেড ৪জি ডেটা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement