advertisement

PPF Account: সন্তানের জন্য খোলা যেতে পারে পিপিএফ অ্যাকাউন্ট, এক নজরে দেখে নিন উপায়!

Last Updated:

PPF Account: এক নজরে দেখে নেওয়া যাক সন্তানের নামে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার নিয়ম।

#নয়াদিল্লি: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের সন্তানের নামেও খোলা যাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। এক নজরে দেখে নেওয়া যাক সন্তানের নামে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার নিয়ম।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড খোলার নিয়ম
- একজন ব্যক্তি নিজের নামে একটাই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারে।
advertisement
- একজন ব্যক্তি নিজের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ছাড়াও, নিজের নাবালক সন্তানের নামে অন্য একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারে।
advertisement
- যাদের দুই সন্তান, সেক্ষেত্রে একজন নাবালক সন্তানের জন্য তার মা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারে এবং আরেক নাবালক সন্তানের জন্য তার বাবা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবে।
- মা-বাবা দু'জনেই একজন নাবালক সন্তানের নামে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবে না।
বিনিয়োগের পরিমাণ
- নাবালকদের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে একটি আর্থিক বর্ষে কম করে ৫০০ টাকা এবং অধিকতম ১.৫ লাখ টাকা ডিপোজিট লিমিট রাখা হয়েছে।
advertisement
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সুবিধা
- নাবালক পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে লোন এবং কিছু পরিমাণে টাকা তোলার সুবিধা পাওয়া যায়।
- নাবালক পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের থেকে লোন এবং কিছু পরিমাণে টাকা তোলার জন্য অভিভাবকদের ঘোষণা করতে হবে যে সেই টাকা তাদের নাবালক সন্তানদের জন্যই তোলা হচ্ছে।
advertisement
সন্তানের বয়স ১৮ বছর হলে
- সন্তানের বয়স যখন ১৮ বছর হবে তখন তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট মাইনর থেকে মেজর করার জন্য আবেদন করতে হবে।
- সাবালক হয়ে গেলে সন্তান তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নিজেই চালাতে পারবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার উপায়
- সবার প্রথমেই যে কোনও ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের শাখায় যেতে হবে।
advertisement
- সেখান থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম নিতে হবে।
- এর পর সেই আবেদনপত্র ফিল আপ করে জমা দিতে হবে।
- সেই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
- সেই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট একসঙ্গে জমা দিতে হবে।
- এর পর সেই ফর্ম এবং ডকুমেন্ট ভেরিফাই করার পর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে।
advertisement
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকদের কেওয়াইসি (KYC), সন্তানের ফটো, সন্তানের বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, জন্মের প্রমাণপত্র ইত্যাদির প্রয়োজন হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF Account: সন্তানের জন্য খোলা যেতে পারে পিপিএফ অ্যাকাউন্ট, এক নজরে দেখে নিন উপায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement