advertisement

স্বস্তির খবর, লকডাউনের জন্য সমস্ত ফ্রি সার্ভিস ও ওয়ারেন্টির মেয়াদ বাড়াচ্ছে Hero MotoCorp

Last Updated:

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউনের জন্য দেশজুড়েই বাড়ানো হচ্ছে সমস্ত ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টির মেয়াদ ৷

#কলকাতা: ২১ দিনের লকডাউনে জরুরী পরিষেবা ছাড়া দেশে সব বন্ধ ৷ স্বাভাবিকভাবেই এই ক’দিনে কোনও অন্য কিছু করা সম্ভব হচ্ছে না সাধারণ মানুষের পক্ষে ৷ এমন অনেক কিছু জিনিসেরই ফ্রি সার্ভিস বা ওয়ারেন্টি পিরিয়ডও শেষ হওয়ার কথা এই সময় ৷ স্বভাবতই তা নিয়ে চিন্তায় রয়েছেন গ্রাহকরা ৷ সেই টেনশন থেকে গ্রাহকদের আপাতত মুক্তি দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল এবং স্কুটার নির্মানকারী সংস্থা Hero MotoCorp ৷
advertisement
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউনের জন্য দেশজুড়েই বাড়ানো হচ্ছে সমস্ত ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টির মেয়াদ ৷ লকডাউনের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে সংস্থা বদ্ধপরিকর ৷ এই সময় তাই কোনও রকম সার্ভিস দেওয়াই সংস্থার পক্ষে সম্ভব নয় ৷ তাই কোম্পানির সিদ্ধান্ত,
advertisement
১. সব ফ্রি সার্ভিস (FSC) যেগুলির মেয়াদ ২১ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেগুলির মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ জুন ২০২০ পর্যন্ত ৷
২. জয় রাইডের (AMC) অন্তর্গত সব সার্ভিস যেগুলি ২১ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেগুলির মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ জুন ২০২০ পর্যন্ত ৷
advertisement
৩. যে সমস্ত মোটরসাইকেল বা স্কুটারগুলির ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার কথা এই লকডাউন পিরিয়ডের মধ্যে সেগুলির ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্বস্তির খবর, লকডাউনের জন্য সমস্ত ফ্রি সার্ভিস ও ওয়ারেন্টির মেয়াদ বাড়াচ্ছে Hero MotoCorp
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement